বাংলাদেশ

‘নাগরিক সেবা বাংলাদেশ’, এক ঠিকানায় মিলবে সব সেবা

নাগরিক সেবা কেন্দ্রের ছবি, যেখানে মানুষ সেবা নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নাগরিক সেবা কেন্দ্রের ছবি, যেখানে মানুষ বিভিন্ন সেবা গ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

‘নাগরিক সেবা বাংলাদেশ’ নিয়ে আসছে সরকার। যার মাধ্যমে এক ঠিকানায় সব নাগরিক সেবা পৌঁছে দিতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আগ্রহী উদ্যোক্তাদের ১ মে থেকে http://www.nagoriksheba.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) এসব তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

নিজের ফেসবুক পেইজে এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন তিনি।

ওই পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এক ঠিকানায় সব নাগরিক সেবা পৌঁছে দিতে আসছে নতুন সেবা আউটলেট ‘নাগরিক সেবা বাংলাদেশ’! সংক্ষেপে ‘নাগরিক সেবা’। বাংলাদেশের সব শহরে, সব গ্রামে, সব ওয়ার্ডে।

সেবাদাতা হিসেবে উদ্যোক্তারা আগামীকাল বৃহস্পতিবার থেকেই আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন তিনি।

বিষয়:ওয়েবসাইটনাগরিক সেবা বাংলাদেশসব নাগরিক সেবা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…