চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৪ পূর্বাহ্ন ২৯, নভেম্বর ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A
সংগৃহীত

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম পরিচালিত হওয়া ওয়েবসাইটটি (www.ssl.du.ac.bd) হ্যাক হয়েছে। এটি হ্যাক করে হ্যাকাররা ঢাবি শিক্ষার্থীদেরকে ইসকন ইস্যুতে তাদের আন্দোলনকে গতিময় করার আহ্বান জানিয়ে একটি বার্তা জুড়ে দিয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ১১টার পর এই ওয়েবসাইটটি হ্যাক হয় বলে জানান শিক্ষার্থীরা। এ খবর ছড়িয়ে পড়ার পর ‘Ssl.du.ac.bd’ লিংকে প্রবেশ করলে দেখা যায় এতে ইংরেজিতে লেখা- ‘হ্যাকড বাই সিস্টেম এডমিনবিডি। উই আর মুসলিম ব্ল্যাকহ্যাটস এন্ড স্পাই এজেন্টস।’

এতে বাংলায় লেখা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আসিফ নজরুলের প্রতি বার্তা: আমরা ঢাবি শিক্ষার্থীদেরকে ইসকন ইস্যুতে তাদের আন্দোলনকে গতিময় করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা শিক্ষার্থীদের অনুরোধ করছি, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলমকে হত্যা চেষ্টার জোর প্রতিবাদ করুন। আমরা একটি স্পষ্ট বার্তা দিতে চাই, ইসকন এবং প্রথম আলো সরাসরি ভারতীয় গোয়েন্দা বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। জনাব আসিফ নজরুল, একতরফা দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসুন। দেশ বিরোধী ইসকন এবং প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নিন।

বার্তায় আরও বলা হয়, আমরা পরিষ্কার করে বলতে চাই যে, আমরা কোনো দেশবিরোধী গ্রুপ নই। এই সার্ভারের কোনো ফাইলস ক্ষতিগ্রস্ত হয়নি, সমস্ত ফাইল নিরাপদ রাখা হয়েছে। এটি কেবল বার্তা সরবরাহ করার জন্য হ্যাক করা হয়েছে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটি (ssl.du.ac.bd) মূল ওয়েবসাইট নয়। এটি একটি সাব ডোমেইন ওয়েবসাইট। এটির মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য ম্যানেজমেন্ট ও বিভিন্ন একাডেমিক কার্যক্রম পরিচালনা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েবসাইটঢাকা বিশ্ববিদ্যালয়হ্যাক
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার টিভি প্রিমিয়ারে নিশোর ‘দাগি’!

মার্চ ২২, ২০২৬

ভাসমান ড্রাম সেতু ভেঙে ৫ শিশুর মৃত্যু, নিখোঁজ ২ শিশু

মার্চ ২১, ২০২৬

মুক্তি পেয়েই যত রেকর্ড গড়লো ‘ধুরন্ধর ২’!

মার্চ ২১, ২০২৬

উৎসব-আনন্দ-উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

মার্চ ২১, ২০২৬

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT