চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুয়া-ফিক্সিংয়ে ৪৩ জনকে আজীবন নিষেধাজ্ঞা চায়নিজ ফুটবল অ্যাসোসিয়শনের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
6:45 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2024
ফুটবল, স্পোর্টস
A A
Advertisements

জুয়া-ফিক্সিংয়ের অভিযোগে ৪৩ জনকে আজীবন নিষেধাজ্ঞা দিয়েছে চায়নিজ ফুটবল অ্যাসোসিয়শন (সিএফএ)। নিষিদ্ধদের তালিকায় চীন জাতীয় দলের ৩ সাবেক ফুটবলার ও ২০২২ কাতার বিশ্বকাপে সাউথ কোরিয়ার হয়ে খেলা মিডফিল্ডার সন জুনে-হোও আছেন।

মঙ্গলবার চীনের সরকারি সংবাদমাধ্যম সিনহুয়া নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে। চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্যমতে, দুই বছর ধরে দেশীয় খেলায় অবৈধ জুয়া ও ম্যাচ ফিক্সিং নিয়ে তদন্ত করা হয়েছে। তদন্তে দেখা গেছে, ১২০টি ফুটবল ম্যাচে ফিক্সিংয়ের ঘটনা ঘটেছে। যার মধ্যে ৪১টি ক্লাব জড়িত ছিল। তবে সবগুলো ম্যাচ চীনে হয়েছিল কিনা তা অবশ্য প্রতিবেদনে বলা হয়নি।

জুয়া ও ফিক্সিংয়ে ১২৮ জনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাদের মধ্যে ৪৩ জনকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধদের মধ্যে ৩৮ জন পেশাদার ফুটবলার ছিলেন। বাকী পাঁচজন ক্লাব কর্মকর্তা। পাঁচ বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন ১৭ জন। সেই তালিকায় ১৫ জন খেলোয়াড় ও দুজন ক্লাব কর্মকর্তা আছেন।

চীনের জননিরাপত্তা মন্ত্রণালয় প্রথম দফায় মোট ৬১ জনের বিশদ বিবরণ স্পোর্ট অফ চায়না এবং সিএফএ-কে জানিয়েছে। যাদের মধ্যে ৪৪ জন ঘুষ, জুয়া এবং ক্যাসিনো খোলার জন্য অভিযুক্ত হয়েছেন। অন্য ১৭ জন ঘুষ ও ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত ছিলেন।

সিএফএ সভাপতি সং কাই বলেছেন, ৪৪ জনের মধ্যে ৪৩ জনকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। অন্য ১৭ জনকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া বাকী একজন সাবেক হ্যাংঝো গ্রিনটাউনের ফুটবলার শেন লিউক্সি ২০১৩ সালে আজীবন নিষেধাজ্ঞার শাস্তি পাওয়ায় তাকে নতুন করে নিষেধাজ্ঞা দেয়া হয়নি। বর্তমান তদন্তে অবৈধ ক্যাসিনো খোলার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।

ট্যাগ: ক্যাসিনোচীনজুয়ানিষিদ্ধফিক্সিংলিড স্পোর্টসসনসিএফএ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেঙ্গু: আক্রান্ত কম হলেও বেড়েছে মৃত্যুহার

পরবর্তী

দ্বিগুণ বরাদ্দে পূজায় ৪ কোটি টাকা পাচ্ছে অসচ্ছল মন্দিরগুলো

পরবর্তী

দ্বিগুণ বরাদ্দে পূজায় ৪ কোটি টাকা পাচ্ছে অসচ্ছল মন্দিরগুলো

বিদ্যুৎ ও জ্বালানির দাম বেশি থাকার যে কারণ জানালেন উপদেষ্টা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘অ্যাকাউন্ট হ্যাক করে জামায়াতের নামে অপপ্রচার চালানো হচ্ছে’

ফেব্রুয়ারি 1, 2026

বাংলাদেশের সঙ্গে দ্বন্দ্বে অলিম্পিক আয়োজক হওয়ার পথে শঙ্কায় ভারত

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা-টিউলিপের দুর্নীতির দুই মামলার রায় ২ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোটার উপস্থিতির আশা পররাষ্ট্র উপদেষ্টার

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টার আহ্বান

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version