চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জে বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা

এস কে রাসেলএস কে রাসেল
2:10 অপরাহ্ন 24, মে 2023
কিশোরগঞ্জ, জনপদ, রাজনীতি
A A
Advertisements

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে কিশোরগঞ্জে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে। কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু এই মামলা করেছেন।

বুধবার ২৪ মে দুপুরে কিশোরগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলাটি দায়ের করেন।

আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইউনুস খান মামলাটি আমলে নিয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী দ্রুত বিচারিক আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আতিকুল হক বুলবুল আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার আবেদনে বিএনপির নেতা আবু সাইদ চাঁদকে প্রধান বিবাদীসহ অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়।

মামলার সংক্ষিপ্ত এজাহার সূত্রে জানা যায়, ১৯ মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ জেলার পুঠিয়া এলাকায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে বলে বক্তব্য দেন, যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির জন্য মর্যাদাহানিকর এবং বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। এ ঘটনায় মামলার বাদী অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু সংক্ষুব্ধ, মর্মাহত ও মানসিকভাবে আহত হয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

মামলার বাদীর আইনজীবী অতিরিক্ত দ্রুত বিচারিক আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আতিকুল হক বুলবুল দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দেশের শান্তি ও শৃঙ্খলা যাতে নষ্ট না হয় এবং প্রধানমন্ত্রীর জানমালের নিরাপত্তা রক্ষায় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু আইনের আশ্রয় নিয়েছেন।

মামলার আবেদনের পর কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশের দিকে ঠেলে দিতে ষড়যন্ত্র করছে। আর সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ এই বক্তব্য দিয়েছে। তাই ওই বিএনপি নেতাকে অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি।

ট্যাগ: কিশোরগঞ্জচাঁদবিএনপি নেতা চাঁদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত শিলা বৃষ্টির সম্ভাবনা

পরবর্তী

যুক্তরাষ্ট্রে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়ার ব্যবহারে সতর্কতা জারি

পরবর্তী

যুক্তরাষ্ট্রে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়ার ব্যবহারে সতর্কতা জারি

‘তাকে আহত করা যাবে, নিঃশেষ করা অসম্ভব’

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি 2, 2026

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি 2, 2026

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি 1, 2026

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version