চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের টেস্ট অধিনায়ক হচ্ছেন বুমরাহ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
11:16 পূর্বাহ্ন 30, জুন 2022
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
Advertisements

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এজবাস্টন টেস্টে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ভারতের অধিনায়ক রোহিত শর্মার খেলা অনিশ্চিত। তিনি মাঠে নামতে না পারলে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করতে পারেন পেসার জাসপ্রিত বুমরাহ।

বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি যদিও আসেনি। গত মাসে স্কোয়াড ঘোষণার সময় লোকেশ রাহুলকে রোহিতের ডেপুটি হিসেবে মনোনীত করা হয়েছিল। চলতি মাসের শুরুতে কুঁচকিতে চোট পাওয়ার কারণে রাহুল স্কোয়াড থেকে ছিটকে যান। এরপর ভারত সহ-অধিনায়ক হিসেবে কাউকে বেছে নেয়নি।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের আগের টেস্ট সিরিজে সহ-অধিনায়ক ছিলেন বুমরাহ। ঘটনাচক্রে তিনি কখনোই কোনো ধরনের ক্রিকেটে নেতৃত্ব দেননি। ইংল্যান্ডের বিপক্ষে টস করতে নামলে এটিই হবে তার প্রথম অধিনায়কত্বের অভিজ্ঞতা। কপিল দেবের পর প্রথম ফাস্ট বোলার হিসেবে তিনি ভারতের অধিনায়ক হবেন।

শ্রীলঙ্কা সিরিজের আগে সংবাদ সম্মেলনে বুমরাহ বলেছিলেন, যদি তাকে ভারতের নেতৃত্ব দেয়া হয় তবে তিনি কখনোই তা পালনে দ্বিধাবোধ করবেন না। অধিনায়কত্বের অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও এই পেসার বলেছিলেন, তিনি নেতৃত্বের দায়িত্ব পালনে আত্মবিশ্বাসী।

বুমরাহ বলেছিলেন, শুধুমাত্র ব্যক্তিগত সন্তুষ্টির জন্য আমি কখনোই (অধিনায়ক) হতে চাই না। আপনাকে আপনার কাজ করতে হবে এবং সর্বোত্তম উপায়ে মানুষকে সাহায্য করতে হবে।

গত সপ্তাহে লেস্টারশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে রোহিতের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়। যুক্তরাজ্য সরকারের নিয়ম অনুযায়ী তিনি পাঁচ দিনের আইসোলেশনে আছেন। বুধবার ভারতের ট্রেনিং সেশনে পঞ্চম দিনের মতো রোহিত অনুপস্থিত ছিলেন।

ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় বলেছেন,আমাদের মেডিকেল টিম রোহিতকে পর্যবেক্ষণ করছে। তাকে এখনো দল থেকে বাদ দেয়া হয়নি।

ট্যাগ: এজবাস্টনকরোনাকরোনাভাইরাসবুমরাহভারত-ইংল্যান্ড টেস্টরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উদ্ধব ঠাকরের পদত্যাগ, ক্ষমতায় আসছে বিজেপি

পরবর্তী

সালমানের পরে এবার মৃত্যুর হুমকি পেলেন স্বরা ভাস্কর

পরবর্তী

সালমানের পরে এবার মৃত্যুর হুমকি পেলেন স্বরা ভাস্কর

মারিওপোল থিয়েটারে হামলা যুদ্ধাপরাধের শামিল: অ্যামনেস্টি

সর্বশেষ

এলপিজি’র দাম নিয়ে সিদ্ধান্ত বিকালে

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

ফেব্রুয়ারি 2, 2026

টানা দুই মাস তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে

ফেব্রুয়ারি 2, 2026

ফ্রি মোমোর লোভে পরিবারের গয়না দিয়ে দিল ছাত্র

ফেব্রুয়ারি 2, 2026

পাকিস্তানের ভারত ম্যাচ বর্জনে কত বড় ক্ষতির মুখে আইসিসি?

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version