চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোটে ছিটকে গেলেন বুমরাহ, দলে ফিরেছেন কোহলি-রাহুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
11:36 অপরাহ্ন 08, আগস্ট 2022
ক্রিকেট, স্পোর্টস
A A
Advertisements

হার্শাল প্যাটেলের পর এবার চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন জাসপ্রিত বুমরাহ। পিঠের ইনজুরির কারণে এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় এ আসরে খেলা হবে না ভারতীয় পেসারের। 

অফ ফর্মে থেকে ইংল্যান্ড সফর শেষ করার পর সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে ডাক পাননি বিরাট কোহলি। স্বেচ্ছায় সরে গেছেন জিম্বাবুয়ে সিরিজ থেকেও। তবে এশিয়া কাপের দলে ঠিকই জায়গা করে নিয়েছেন ডানহাতি ব্যাটার। ইনুজুরি কাটিয়ে দীর্ঘদিন পর এ টুর্নামেন্ট দিয়েই আবারও মাঠে নামতে যাচ্ছেন কে এল রাহুল।
সোমবার আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপের দল ঘোষণা করেছে বিসিসিআই।

আরব আমিরাতে অনুষ্ঠিত সর্বশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপের পর থেকে ক্ষুদ্রতম সংস্করণে মোট ২৩টি ম্যাচ খেলেছে ভারত। তার মধ্যে মাত্র ৪টি ম্যাচে খেলে ৮০ রান করেছেন অভিজ্ঞ এ ব্যাটার। আইপিএলেও ছিলেন পুরোদস্তুর অফফর্মে। তাই ড্যাশিং এ ব্যাটারের জন্য এশিয়া কাপ হতে পারে আবারও ফের্মে ফেরার মঞ্চ।

বুমরাহর চোটের ব্যাপারে বিসিসিআইয়ের এক সূত্র জানায়, ‘পিঠে চোটের কারণে জসপ্রিত বুমরাহ এশিয়া কাপে খেলবেন না। সে আমাদের মূল বোলার এবং তাই আমরা চাই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সে যাতে আবারও মাঠে ফিরতে পারে। এশিয়া কাপের দলে নিয়ে ঝুঁকিটা আমরা বাড়াতে পারি না।’

বুমরাহ সর্বশেষ ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সীমিত ওভারের সিরিজে তাকে বিশ্রাম দেয়া হয়েছিল।

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, রিশভ পান্ট, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, ভূবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, আভেষ খান।

ট্যাগ: এশিয়া কাপ ২০২২কোহলিবিসিসিআইবুমরাহরাহুললিড স্পোর্টসহার্শাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আর্সেনাল ফুটবলারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ

পরবর্তী

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপির কর্মসূচি

পরবর্তী

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপির কর্মসূচি

সেলিম খানের কাছ থেকে অবৈধ বালু বিক্রির সব টাকা আদায়ের নির্দেশ

সর্বশেষ

কৃষক প্রজা থেকে এনসিপি: কার কেমন প্রথম ইশতেহার

ফেব্রুয়ারি 2, 2026

‘জামায়াত আমিরের ভেরিফাইড আইডি হ্যাক হওয়ার পর ফেরত পাওয়া রহস্যজনক’

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

১ দিনেই স্বর্ণের দামে বড় পতন: নতুন দাম ২লাখ ৫১ হাজার ১৮৪ টাকা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

প্লট বরাদ্দে দুর্নীতি: টিউলিপ দুই, রাদওয়ান সাত, শেখ হাসিনার পাঁচ বছরের কারাদণ্ড

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

মোংলা বন্দরে ৫৭ হাজার ৫০০ টন মার্কিন গম খালাস শুরু

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version