চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এড়িয়ে যেতে যেতে এসব মাথাচাড়া দিয়ে ওঠে’

সাইবার বুলিং নিয়ে সোচ্চার চিত্রনায়িকা বুবলী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
12:06 অপরাহ্ন 22, জানুয়ারি 2026
বিনোদন
A A
Advertisements

সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত ভিত্তিহীন খবর ছড়িয়ে পড়তে দেখা যায়। কেউ কেউ আবার মনগড়া তথ্য সাজিয়ে ডলার আয়ের আশায় ভিডিও বানিয়ে থাকেন। চিত্রনায়িকা শবনম বুবলী জানালেন, তিনি এমনও দেখেছেন যে অনেক নারীরা হিজাব পরে গুজব নিয়ে মিথ্যা ভিডিও বানাচ্ছে।

এসব ভিত্তিহীন ভিডিও যারা বানাচ্ছে, এবং সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া উচিত বলে মন্তব্য করেন বুবলী।

সম্প্রতি রাজধানীর বনানীতে বিউটিওলোজি এসথেটিক ক্লিনিকের শো-রুম উদ্বোধনে গিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রায়ই গুজবের শিকার হওয়া প্রসঙ্গে কথা বলেন বুবলী।

শবনম বুবলী বলেন, সোশ্যাল মিডিয়াতে এতো ট্রল হওয়া ও বুলিং হতে দেখে আমার অনেক সহকর্মীরাই আমাকে বলেছেন, আপু আপনি ব্যবস্থা নিন। আর এখন তো এআই এসেছে। এটার অপব্যবহার করে নানানভাবে আজেবাজে ভিডিও তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, আমি কখনোই এসবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিইনি। তবে এখন মনে হচ্ছে নেয়া উচিত। কারণ, এড়িয়ে যেতে যেতে এসব মাথাচাড়া দিয়ে ওঠে। আমাদের দেশে সাইবার ক্রাইম দমন আইন রয়েছে। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল।

সোশ্যাল মিডিয়াতে ডলার আয়ের প্রসঙ্গ টেনে বুবলী বলেন, পজিটিভ কিছু বললে তো ভিউ হবেনা। এজন্য এআই ব্যবহার করে বিভিন্ন মিথ্যে এবং গুজব জিনিস তৈরি করে।

বুবলী আরও বলেন, আমি দেখেছি ইদানিং মেয়েরা মেয়েদেরকেই বেশি ট্রল করে। দুঃখের সাথে বলতে হচ্ছে, আমি দেখেছি অনেক হিজাব পরা নারী আছে, তারা মিথ্যা ও গুজব নিয়ে ভিডিও বানাচ্ছে। আমি মনে করি এটা আমাদের ইসলামকে অবমাননা করা। কারণ ইসলামে রয়েছে গীবত করা জঘন্যতম কাজ হিসেবে গর্হিত করা হয়।

বুবলী মনে করেন, এ ধরনের গুজব তৈরি বন্ধ হওয়া উচিত। একই সাথে দেশের বাইরেও আমাদের শিল্পীদের যেভাবে ছোট করা হয় এটা বন্ধ হওয়া উচিত।

ট্যাগ: অভিনয়চিত্রনায়িকাবুবলীলিড বিনোদনসাইবার বুলিংসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সজীব ওয়াজেদ জয় এবং পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১

পরবর্তী

আন্দোলনের মুখে আমানতে ৪ শতাংশ হারে মুনাফা পাবেন পাঁচ ব্যাংকের গ্রাহকরা

পরবর্তী

আন্দোলনের মুখে আমানতে ৪ শতাংশ হারে মুনাফা পাবেন পাঁচ ব্যাংকের গ্রাহকরা

যাদের সুরে-কণ্ঠে বিএনপির থিম সং

সর্বশেষ

অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি: লিটন-শান্ত-আকবরদের কার দলে কারা

ফেব্রুয়ারি 1, 2026

এপস্টেইনের ফাইল তদন্তে প্রিন্স অ্যান্ড্রুর সহযোগিতা করা উচিত: স্টারমার

ফেব্রুয়ারি 1, 2026
এমআইএসটির শিক্ষার্থী আবু নাঈম

পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ এমআইএসটি শিক্ষার্থী নাঈম

ফেব্রুয়ারি 1, 2026

বিশ্বকাপ না খেললে ৪ দলের টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি কোলাজ: চ্যানেল আই

যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি, যেকোনো সময় হামলার শঙ্কা

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version