চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছয় বছর পর শো করতে ভারতে ব্রায়ান অ্যাডামস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
3:39 অপরাহ্ন 08, ডিসেম্বর 2024
বিনোদন
A A
Advertisements

দীর্ঘ ছয় বছর পর ভারতে শো করতে গিয়েছেন পৃথিবী বিখ্যাত রকস্টার ব্রায়ান অ্যাডামস। রবিবার (৮ ডিসেম্বর) ইন্ডিয়া ট্যুরের অংশ হিসেবে কলকাতায় ব্রায়ান অ্যাডামসের কনসার্ট আছে। যার আগেই শনিবার (৭ ডিসেম্বর) কলকাতায় এসে পৌঁছেসেন এই রকস্টার। শনিবার রাতেই  তাকে বিমানবন্দর থেকে বেরোতে দেখা গেছে।

জানা গেছে, রবিবার তার অ্যাকোয়াটিকায় কনসার্ট আছে। তার ইন্ডিয়া ট্যুরের অংশ হিসেবে আজ কাঁপতে চলেছে শহর। কলকাতা দিয়েই শুরু হবে তার ভারতের সফর। এদিন গায়ককে সাদা টিশার্ট, কালো ডেনিম শার্ট, প্যান্ট পরে বিমানবন্দর থেকে বেরোতে দেখা যায়। চোখে ছিল কালো রোদ চশমা। শহরে নেমেই তাকে বিমানবন্দরে উপস্থিত থাকা অনুরাগী ও পাপারাজ্জিদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায়।

এর আগে তিনি ১৯৯৩-৯৪, ২০০২, ২০০৬, ২০১১ এবং ২০১৮ সালে পারফর্ম করে গিয়েছেন ভারতে। এবার ৮ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে তার ইন্ডিয়া ট্যুর। শেষ হবে ১৭ তারিখ। সেদিন গোয়ায় থাকবে তার কনসার্ট।

মাঝে তিনি শিলং, গুরুগ্রাম, মুম্বাই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদে পারফর্ম করবেন। তার কনসার্টের টিকিট পুরো হটকেকের মতো বিক্রি হয়েছে। কলকাতা কনসার্টের সব থেকে দামী টিকিটের মূল্য ২,৯৯,৯৯৯ টাকা। এখানে মাত্র ১০ জনের জায়গা আছে। সব থেকে কম মূল্যের টিকেট যেটা এখনও বিক্রি হয়নি সেটার মূল্য ৯,৪৬৯ টাকা। কনসার্টে গোল্ড, প্ল্যাটিনাম, স্টারস্ট্রাক, ইত্যাদি বিভাগে ভাগ করা হয়েছে টিকেটের দাম অনুযায়ী।

এখন কলকাতায় একের পর এক কনসার্ট লেগেই আছে। সদ্যই দিলজিতের কনসার্ট হয়ে গেল। আজ ব্রায়ান অ্যাডামসের। এরপর সুনিধি চৌহান সহ একাধিক শিল্পীর কনসার্ট আছে শহরে।- এনডিটিভি

ট্যাগ: কনসার্টকলকাতাবিখ্যাত রকস্টারব্রায়ান অ্যাডামসলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৫ বছরে দেশে রাজনৈতিক ও সাংস্কৃতিক অধঃপতন হয়েছে: ফারুকী

পরবর্তী

চাকরি না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা

পরবর্তী

চাকরি না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা

সন্তানের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন কুয়েত প্রবাসীর

সর্বশেষ

কৃষক প্রজা থেকে এনসিপি: কার কেমন প্রথম ইশতেহার

ফেব্রুয়ারি 2, 2026

‘জামায়াত আমিরের ভেরিফাইড আইডি হ্যাক হওয়ার পর ফেরত পাওয়া রহস্যজনক’

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

১ দিনেই স্বর্ণের দামে বড় পতন: নতুন দাম ২লাখ ৫১ হাজার ১৮৪ টাকা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

প্লট বরাদ্দে দুর্নীতি: টিউলিপ দুই, রাদওয়ান সাত, শেখ হাসিনার পাঁচ বছরের কারাদণ্ড

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

মোংলা বন্দরে ৫৭ হাজার ৫০০ টন মার্কিন গম খালাস শুরু

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version