বিনোদন

সর্বকালের অন্যতম ভয়াবহ পতন, কেন মুখ থুবড়ে পড়ল ‘টক্সিক’?

সর্বকালের অন্যতম ভয়াবহ পতন, কেন  মুখ থুবড়ে পড়ল ‘টক্সিক’?

মুক্তির প্রথম দিনেই শতকোটি রুপির বেশি আয় করে বড়সড় প্রত্যাশা তৈরি করেছিল যশ অভিনীত ‘টক্সিক’। কিন্তু সেই গতি ধরে রাখতে পারেনি সিনেমাটি। বরং মুক্তির ষষ্ঠ দিনে এসে বক্স অফিসে বড় ধস নেমেছে।

সোমবার মাত্র ৭ কোটি ৪৫ লাখ রুপি আয় করেছে গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটি।

ট্রেড অ্যানালিস্টের হিসাব অনুযায়ী, প্রথম পাঁচ দিনে সিনেমাটির ভারতীয় নেট আয় ছিল ২১৪ কোটি ১০ লাখ রুপি। ষষ্ঠ দিনের আয় যোগ করে ভারতের নেট সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ২২১ কোটি ৫৫ লাখ রুপিতে। ভারতীয় গ্রস আয় প্রায় ২৬৪ কোটি ৮০ লাখ রুপি। বিদেশের বাজার থেকে ষষ্ঠ দিনে আরও প্রায় ২ কোটি রুপি এসেছে। সব মিলিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির আয় এখন প্রায় ৩০৪ কোটি রুপি।

‘টক্সিক’ মুক্তির প্রথম দিনেই ভারতীয় বক্স অফিসে ১০১ কোটি ১০ লাখ রুপি নেট আয় করে। যশের ক্যারিয়ারের অন্যতম বড় ওপেনিং হিসেবে বিবেচিত হয় এই আয়। কিন্তু দ্বিতীয় দিন থেকেই শুরু হয় পতন। দ্বিতীয় দিনে সিনেমাটির আয় নেমে আসে ৩৭ কোটি ৬৫ লাখে। তৃতীয় দিনে ২৭ কোটি ২০ লাখ, চতুর্থ দিনে ২৫ কোটি ১৫ লাখ এবং পঞ্চম দিন অর্থাৎ রোববারে ২৩ কোটি রুপি আয় করে সিনেমাটি। এরপর সোমবার ষষ্ঠ দিনে মাত্র ৭ কোটি ৪৫ লাখ রুপি আয় করায় সিনেমাটির বক্স অফিস পারফরম্যান্স নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দিনের তুলনায় সোমবারের আয় কমেছে প্রায় ৯৩ শতাংশ। বাণিজ্য বিশ্লেষকদের মতে, এত দ্রুত পতন সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে বড় শঙ্কা তৈরি করেছে।

‘টক্সিক’-এ যশকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। তার সঙ্গে অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়াসহ অনেকে।

বড় আয়োজনে তারকাবহুল সিনেমাটি ঘিরে মুক্তির আগে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ থাকলেও মুক্তির পর নেতিবাচক প্রতিক্রিয়া ও মিশ্র গ্রহণযোগ্যতার প্রভাব বক্স অফিসে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশেষ করে প্রথম দিনের বিশাল সংগ্রহের পর প্রতিদিনই দর্শক উপস্থিতি কমেছে। ফলে উদ্বোধনী সাফল্যের তুলনায় সিনেমাটির বর্তমান আয় অনেকটাই হতাশাজনক। হিন্দি সংস্করণ এখনও সিনেমাটির আয়ের অন্যতম বড় উৎস হলেও সেখানেও সোমবার বড় পতন দেখা গেছে।

এদিকে বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে সোমবার হিন্দি সংস্করণে সিনেমাটির আয় আরও কমে প্রায় ৩ কোটি ২৫ লাখ থেকে ৩ কোটি ৭৫ লাখ রুপির মধ্যে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছিল। ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দিনের তুলনায় এই পতন প্রায় ৯৪ শতাংশ। এমন পতনকে সর্বকালের অন্যতম বড় ধস হিসেবে উল্লেখ করা হয়েছে।

যশের নতুন সিনেমার টিজার দেখছেন দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজসিনেমাটি শেষ পর্যন্ত ১৫০ কোটি রুপির হিন্দি নেট আয়ও পার করতে পারবে কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। প্রথম দিনে ৫৩ কোটি ৫০ লাখ রুপির ঐতিহাসিক হিন্দি ওপেনিংয়ের পর এমন পরিস্থিতি বাণিজ্য বিশ্লেষকদের কাছে বিশেষভাবে বিস্ময়কর।

মুক্তির পর দর্শকের প্রত্যাখ্যান ও প্রতিদিনের ক্রমাগত আয় কমে যাওয়ায় দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির শো কমে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। ফলে বড় বাজেট, বিশাল তারকা ও শতকোটি রুপির ঐতিহাসিক উদ্বোধন সত্ত্বেও ‘টক্সিক’ শেষ পর্যন্ত বক্স অফিসে কতটা সফল হতে পারে, সেটিই এখন বড় প্রশ্ন। হিন্দুস্তান টাইমস

বিষয়:কিয়ারা আদভানিটক্সিকতারকাবহুলনয়নতারাযশরুক্মিণী বসন্ত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…