চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেছালো বং জুন হো-এর ‘মিকি সেভেন্টিন’র মুক্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
1:01 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2024
বিনোদন
A A
Advertisements

অস্কারজয়ী দক্ষিণ কোরিয়ান নির্মাতা বং জুন হোর পরবর্তী চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রবার্ট প্যাটিনসন। ‘মিকি সেভেনটিন’ নামের এই সায়েন্স ফিকশন চলচ্চিত্রটি চলতি বছর মুক্তির কথা ছিল। তবে সিনেমাপ্রেমীদের অপেক্ষা আরও বাড়লো। মুক্তি পিছিয়ে গেল ছবিটির।

চলতি বছরের ২৯ মার্চ মুক্তির কথা ছিল ছবিটির। কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, ২০২৫-এর ৩১ জানুয়ারি মুক্তি পাবে ‘মিকি সেভেন্টিন’।

গত বছর দীর্ঘ সময় ধরে হলিউড ছিল উত্তাল। সেই আন্দোলনের প্রভাবেই পিছিয়ে গেছে ‘মিকি সেভেন্টিন’।

ভ্যারাইটি-তে আরো বলা হয়েছে জানুয়ারিতে সাধারণত বড় কোনো ছবি মুক্তি দেয়া হয় না। বেশিরভাগ বড় ছবি ডিসেম্বরেই মুক্তি পেয়ে যায়। তাই ফাকা মাঠে গোল দেয়ার সুযোগ পেয়ে যেতে পারে ‘মিকি সেভেন্টিন’। এই ছবি মুক্তির দুই সপ্তাহ পরে মুক্তি পাবে মার্ভেলের ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড।’ অর্থাৎ দুই সপ্তাহ চুটিয়ে ব্যবসা করার সুযোগ পাচ্ছে বং জুন হো-এর ছবি।

এডওয়ার্ড অ্যাশটনের ২০২২ সালে লেখা ‘মিকি সেভেন’ বইয়ের ওপর ভিত্তি করে বং জুন হো চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন। একটি দূরবর্তী গ্রহের উপনিবেশ স্থাপনের মিশন নিয়ে লেখা হয়েছে বইটি। প্রতিটি উপনিবেশে একজন ক্রু সদস্য থাকে যারা মিশনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজগুলো করে। কাজগুলো তাদের নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেয়। তাদের স্মৃতিগুলোর ‘ব্যাকআপ’ রাখা হয় এবং তাদের মৃত্যুর পরে ক্লোন করা দেহে সেই স্মৃতি ‘রিস্টোর’ করা হয়।

রবার্ট প্যাটিনসন ছাড়াও ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন মার্ক রাফালো, নোপ চলচ্চিত্রের স্টিভেন ইউন, হেরেডিটারি চলচ্চিত্রের টনি কোলেত্তে এবং স্টার ওয়ার্স: দ্য রাইজ অফ স্কাইওয়াকার্সের নাওমি অ্যাকি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ট্যাগ: বং জুন হোমিকি সেভেনটিনলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বইমেলায় ফরিদুর রেজা সাগরের ৮টি বই

পরবর্তী

বাংলাদেশের সাফল্যের প্রশংসা করলেন ডব্লিউএফপির নির্বাহী পরিচালক

পরবর্তী

বাংলাদেশের সাফল্যের প্রশংসা করলেন ডব্লিউএফপির নির্বাহী পরিচালক

সমুদ্র সম্পদ উত্তোলনের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

কিউবা কি পারবে টিকে থাকতে?

ফেব্রুয়ারি 1, 2026

জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি 1, 2026

প্রতিশ্রুতির বার্তা নিয়ে প্রচারণায় অংশ নিচ্ছেন প্রার্থীরা

ফেব্রুয়ারি 1, 2026

জামায়াত কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না: জামায়াত আমির

ফেব্রুয়ারি 1, 2026

সাকিবের ব্যপারে ‘নমনীয়’ আচরণ করবে বিএনপি

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version