চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিত্যাক্ত বাড়িতে মিললো নিখোঁজ যুবদল নেতার মরদেহ

আলাউদ্দিন শিবলুআলাউদ্দিন শিবলু
3:58 অপরাহ্ন 26, এপ্রিল 2025
- সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A
Advertisements

নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের দূর্গানগর এলাকার একটি পরিত্যাক্ত বাড়ির সেফটি ট্যাংক থেকে মীর হোসেন সাদ্দাম নামে ছাত্রদলের সাবেক এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মীর হোসেন গত দুইদিন ধরে নিখোঁজ ছিলো।

শনিবার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে পলিথিন মোড়ানো অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে নিখোঁজ হয় মীর হোসেন। সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মীর হোসেন জেলার বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মনহর আলী পিয়ন বাড়ির মৃত মমিনুল হকের ছেলে। তিনি রাজগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সিনিয়সর সহ-সভাপতি ছিলেন। বর্তমানে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং রাজগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক জিসানের রড সিমেন্টের দোকানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবারের লোকজন জানান, বৃহস্পতিবার রাত ৯টায় দোকান থেকে বের হয়ে স্ত্রীকে ফোনে জানান একটি জানাজা শেষ করে বাসায় ফিরবেন তিনি। কিন্তু এর কিছুক্ষণ পর থেকে তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যায়। বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বেগমগঞ্জ থানায় একটি জিডি করা হয়। এক পর্যায়ে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে পার্শ্ববর্তী ছয়ানি ইউনিয়নে তার শ্বশুর বাড়ির পাশে সড়কের ওপর হোসেনের ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যায়।

শনিবার সকালে সীমান্তবর্তী সদর উপজেলার দূর্গানগর এলাকায় তার বাড়ি থেকে এক কিলোমিটার পশ্চিমে একটি পরিত্যক্ত সেফটি ট্যাংকে পলিথিন বাধা কিছু দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পলিথিন মোড়ানো অবস্থায় মীর হোসেনের মৃতদেহ উদ্ধার করে।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তাহের বলেন, মীর হোসেনের বাড়ি বেগমগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায়। মৃতদেহ পাওয়া গেছে তার বাড়ির এক কিলোমিটার দুরে সদর উপজেলার সীমানায়। কে বা কারা তাকে কি কারণে হত্যা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ এ বিষয়ে কাজ করছে।

ট্যাগ: নিখোঁজ ছাত্রদল নেতানোয়াখালীমরদেহ উদ্ধার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা উচিত: সৌরভ গাঙ্গুলি

পরবর্তী

‘একটি দল স্থানীয় নির্বাচন চাচ্ছে, তারাই রোজার আগে জাতীয় নির্বাচন চেয়েছিল’

পরবর্তী

'একটি দল স্থানীয় নির্বাচন চাচ্ছে, তারাই রোজার আগে জাতীয় নির্বাচন চেয়েছিল'

ট্রাম্প-জেলেনস্কি বৈঠক 'খুবই ফলপ্রসূ' হয়েছে: হোয়াইট হাউস

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026

রাজধানীতে অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তর বিষয়ে কমিশনকে অবহিত করেছে বিএনপি

ফেব্রুয়ারি 1, 2026

সহিংসতার আশঙ্কা থাকলেও শান্তিপূর্ণ পরিবেশের আশা ছাড়ছেন না পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি 1, 2026

তারেক রহমানের পক্ষে ভোট চেয়েছেন শর্মিলা রহমান সিঁথী

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version