চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট বন্ধের কারণ জানাল বিমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
8:10 অপরাহ্ন 22, জানুয়ারি 2026
- সেমি লিড, বাংলাদেশ
A A
Advertisements

ঢাকা, সিলেট–ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্তের কারণ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সেখানে অপারেশনাল চাপ, সীমিত বহর এবং দীর্ঘপথের রুটসহ আর্থিক লাভের অভাবের কথা জানানো হয়েছে।

বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, ঢাকা, সিলেট–ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত মূলত বহর ও অপারেশনাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ম্যানচেস্টার রুটটি বিমানের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক নয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইউরোপ, হজ ও মধ্যপ্রাচ্য রুটে একই শ্রেণির সীমিতসংখ্যক ওয়াইড-বডি উড়োজাহাজ ব্যবহৃত হয়, ফলে ম্যানচেস্টারের মতো দীর্ঘপথের রুটে একটি উড়োজাহাজ একাধিক দিন ব্যস্ত থাকায় বহর ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়।

সংস্থাটির মতে, হজ মৌসুমে নির্দিষ্ট সময়ের মধ্যে বিপুল সংখ্যক যাত্রী পরিবহনের জন্য অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করতে হয়। ফলে অন্যান্য রুটের ফ্রিকোয়েন্সি সমন্বয় করা অপারেশনালভাবে প্রয়োজন হয়ে পড়ে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের রুটগুলোতে প্রবাসী শ্রমিক ও ওমরাহ যাত্রীদের চাহিদা অত্যন্ত বেশি থাকায় সীমিত বহরকে অধিক চাহিদাসম্পন্ন ও কার্যকর রুটে ব্যবহার করার প্রয়োজনীয়তা দেখা দেয়। এর সঙ্গে বিমানের নিয়মিত সি-চেক, ইঞ্জিন ওভারহল এবং কাঠামোগত পরিদর্শনের সময় এক বা একাধিক বিমান সপ্তাহ বা মাসের জন্য অপারেশনের বাইরে চলে যায়। ফলে দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের কারণে উড়োজাহাজের সংকট দেখা দেয়।

সংস্থাটি বলছে, সারা বিশ্বে ক্রুয়ের সংকট বিদ্যমান, যা বিমানের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই দীর্ঘপথের ফ্লাইট পরিচালনার পরিবর্তে তুলনামূলকভাবে স্বল্পপথের ফ্লাইট পরিচালনা করলে ক্রু ব্যবস্থাপনা আরও দক্ষ ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বোপরি যাত্রীসেবার ধারাবাহিকতা ও অপারেশনাল স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সীমিত বহরের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বিমান কর্তৃপক্ষ ঢাকা, সিলেট–ম্যানচেস্টার রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে যাত্রীদের সম্ভাব্য অসুবিধার কথা বিবেচনায় রেখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে লন্ডন রুটে ফ্লাইট ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করে সপ্তাহে মোট পাঁচটি ফ্লাইট পরিচালনার করছে। এর মধ্যে চারটি ফ্লাইট সিলেট হয়ে লন্ডন এবং একটি ফ্লাইট সরাসরি ঢাকা থেকে লন্ডন পরিচালিত হচ্ছে।

যাত্রীদের সুবিধার জন্য ইতোমধ্যে ম্যানচেস্টার ফ্লাইট সাময়িকভাবে স্থগিতের সময় পূর্বঘোষিত ১ ফেব্রুয়ারি থেকে পরিবর্তন করে আগামী ১ মার্চ করা হয়েছে। পাশাপাশি ম্যানচেস্টার রুটের যাত্রীদের জন্য কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই টিকিট রিফান্ড করে ফ্লাইট পরিবর্তনের সুযোগ প্রদান করা হয়েছে। একই সঙ্গে এই রুটের যাত্রীরা যাত্রাপথ পরিবর্তন করে লন্ডন হয়ে গমন, কিংবা আগের যেকোনো সুবিধাজনক তারিখে ফ্লাইট পরিবর্তন করার সুযোগ পাবেন। এসব ক্ষেত্রেও কোনো অতিরিক্ত ফি প্রযোজ্য হবে না।

ম্যানচেস্টার রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত থাকার কারণে যেসব যাত্রী ও সংশ্লিষ্ট পক্ষ অসুবিধার সম্মুখীন হয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে, বিমানে ইতোমধ্যে উড়োজাহাজ ক্রয় ও ক্রু নিয়োগের কাজ চলমান রয়েছে, যা সম্পন্ন হওয়া সাপেক্ষে ভবিষ্যতে ম্যানচেস্টার রুটে ফ্লাইট পরিচালনা বিবেচনা করা হবে এবং তা যথাসময়ে সবাইকে অবহিত করা হবে।

ট্যাগ: ঢাকা-ম্যানেচেস্টার ফ্লাইটফ্লাইট বন্ধবিমান বাংলাদেশ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়নে গঠিত টাস্কফোর্স নিয়ে হাইকোর্টের রুল

পরবর্তী

মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন’: চীন দূতাবাস

পরবর্তী
ফাইল ছবি

মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন’: চীন দূতাবাস

ফাইল ছবি

ভোটের মাঠে প্রচারণা, সহিংসতা রোধে ‘জিরো টলারেন্স’

সর্বশেষ

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের নিপীড়নে পশ্চিমাদের মৌনতার নিন্দা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে ভুলেও অরাজকতা করার কথা চিন্তা করবেন না: হাসনাত আব্দুল্লাহ

ফেব্রুয়ারি 2, 2026

নিখোঁজের ২৮ দিন পর ৪ বছরের শিশু উদ্ধার

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

জার্মানিতে পরিবহন কর্মীদের ধর্মঘট, দুর্ভোগে লাখো যাত্রী

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

এই নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version