চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অনলাইনে তথ্য শেয়ারে আরও সতর্ক হতে হবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
10:18 অপরাহ্ন 13, জুন 2024
তথ্যপ্রযুক্তি
A A
Advertisements

ফটোশপ বা ফটো ম্যানিপুলেশন অ্যাপের মাধ্যমে ছবি সহজেই নিখুঁতভাবে নকল করা গেলেও, ডিপফেক প্রযুক্তির মাধ্যমে মেশিন লার্নিং ব্যবহার করে এখন কণ্ঠস্বর, চেহারার অভিব্যক্তি এবং শারীরিক চালচলনসহ সবকিছু নকল করে অত্যন্ত বিশ্বাসযোগ্য ভিডিও তৈরি করা সম্ভব। এজন্য অনলাইনে তথ্য শেয়ারের ক্ষেত্রে আরও বেশি সতর্ক হতে হবে বলে জানিয়েছেন জেম্যাস সেমিনার সিরিজের পঞ্চম পর্বের বক্তারা।

বুধবার (১২ জুন) আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইএউবি) মিডিয়া এন্ড ম্যাস কমিউনিকেশন বিভাগ কর্তৃক “আইডেন্টিফাইং ডিপফেকস: সেফগার্ডিং এগেন্স্ট ইনফরমেশন পলুশান’ শীর্ষক ওয়েবিনারটি আয়োজিত হয়।

ভার্চুয়াল প্লাটফর্ম জুমে আয়োজিত এ ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের কম্পিউটার সায়েন্স বিভাগের রিসার্চ অ্যাসোসিয়েট ও পিএইচডি স্টুডেন্ট সঞ্জয় সাহা এবং এজেন্সি ফ্রান্স-প্রেস (এএফপি) এর ফ্যাক্ট চেক এডিটর ও গুগল নিউজ ইনিশিয়েটিভ এর ওএসআইএনটি প্রশিক্ষক কদরুদ্দিন শিশির।

কিনোটে বক্তা সঞ্জয় সাহা তুলে ধরেন ডিপফেক প্রযুক্তি দিয়ে কীভাবে ক্ষতিকর ছবি, ভিডিও, অডিও ছড়িয়ে দেয়া সম্ভব।তিনি কীভাবে এই প্রযুক্তি থেকে নিজেদের সুরক্ষিত রাখা সম্ভব সে বিষয়েও দিক নির্দেশনা দেন। ডিপফেক কতটা বিপজ্জনক হতে পারে, তার গুরুত্ব অনুধাবনের ওপরও তিনি জোর দেন।

কদরুদ্দিন শিশির বাংলাদেশের প্রেক্ষাপটে কী ধরনের ডিপফেক তৈরি হচ্ছে সেই কেসগুলো তুলে ধরেন এবং সবাইকে এই সম্পর্কে আরও সচেতন হতে বলেন।

অনুষ্ঠানের শুরুতে এমএমসি বিভাগের টেম্পোরারি কো-অর্ডিনেটর ও সহকারি অধ্যাপক আফরোজা সোমা স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একই বিভাগের সহকারি অধ্যাপক নাসরিন আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইএউবির বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

ট্যাগ: অনলাইনজেম্যাস ওয়েবিনার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাজায় চিকিৎসা ও অপুষ্টিতে মৃত্যুর মুখে ৮ হাজার শিশু: ডব্লিউএইচও

পরবর্তী

সাকিবের ঝলমলে ফিফটিতে ডাচদের চ্যালেঞ্জ

পরবর্তী

সাকিবের ঝলমলে ফিফটিতে ডাচদের চ্যালেঞ্জ

দুই ওপেনারকে হারিয়ে চাপে নেদারল্যান্ডস

সর্বশেষ

এপস্টেইনের ফাইল তদন্তে প্রিন্স অ্যান্ড্রুর সহযোগিতা করা উচিত: স্টারমার

ফেব্রুয়ারি 1, 2026
এমআইএসটির শিক্ষার্থী আবু নাঈম

পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ এমআইএসটি শিক্ষার্থী নাঈম

ফেব্রুয়ারি 1, 2026

বিশ্বকাপ না খেললে ৪ দলের টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি কোলাজ: চ্যানেল আই

যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি, যেকোনো সময় হামলার শঙ্কা

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে ভোট চাইলেন শর্মিলা রহমান

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version