চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাজমুল হাসানসহ বিসিবির পরিচালকের পদ হারালেন ১১ জন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
11:11 অপরাহ্ন 30, অক্টোবর 2024
ক্রিকেট, স্পোর্টস
A A
Advertisements

রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও এসেছে পরিবর্তন। সভাপতির পদ ছেড়েছেন নাজমুল হাসান পাপন। তবে পরিচালকের আসন থেকে পদত্যাগ করেননি। এবার পরিচালকের পদও হারালেন সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী। একইসঙ্গে আরও ১০ জন পরিচালকের পদ বাতিল হয়েছে।

বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ডের পঞ্চম সভার পর সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বলা হয়েছে, গঠনতন্ত্র অনুযায়ী টানা তিন বা ততোধিক বোর্ড সভায় অনুপস্থিত থাকার কারণে তাদের পরিচালক পদ শূন্য হয়ে গেছে।

নাজমুল হাসান ছাড়াও তালিকায় আছেন মঞ্জুর কাদের, আ জ ম নাছির উদ্দিন, শেখ সোহেল, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, শফিউল আলম চৌধুরী নাদেল, ইসমাইল হায়দার মল্লিক, তানভীর আহমেদ (টিটু), ওবায়েদ রশিদ নিজাম, গাজী গোলাম মোর্তজা ও নাজিব আহমেদ।

আরও তিন পরিচালক নাঈমুর রহমান দুর্জয়, এনায়েত হোসেন সিরাজ ও খালেদ মাহমুদের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে এদিনের বোর্ড সভায়। এছাড়া আলমগীর হোসেন মারা যাওয়ায় সবমিলিয়ে ১৫টি পরিচালক পদ শূন্য হয়েছে।

এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবিকে চিঠি দিয়ে পরিচালক পদে শূন্যতা জানতে চেয়েছিল। বিসিবির কার্যনির্বাহী কমিটিতে কারা আছেন, সেটা জানতে চেয়েও চিঠি দিয়েছিল। এরপরই বিসিবি বোর্ড সভা শেষে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ বাতিল হওয়া পরিচালকদের নাম প্রকাশ করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে কার্যনির্বাহী কমিটি নির্ধারণ করা হবে বলে জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

বিসিবি পরিচালক নাজমুল আবেদীনকে প্রধান করে গঠনতন্ত্র সংশোধন কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। পাশাপাশি দেশের তিনটি টেস্ট ভেন্যু মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে আধুনিক জিম তৈরির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ট্যাগ: নাজমুল হাসানপাপনফারুক আহমেদবিসিবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভর্তি ফি কমানোর দাবিতে ঢাবি উপাচার্যকে ছাত্রশিবিরের স্মারকলিপি

পরবর্তী

দেশের মানুষকে শিরোপা উৎসর্গ করলেন মারিয়া মান্দা

পরবর্তী

দেশের মানুষকে শিরোপা উৎসর্গ করলেন মারিয়া মান্দা

বিপিএল শুরুর তারিখ জানাল বিসিবি

সর্বশেষ

সাকিবের ব্যপারে ‘নমনীয়’ আচরণ করবে বিএনপি

ফেব্রুয়ারি 1, 2026

দুয়ো নয়, সমর্থকদের পাশে চান রিয়াল কোচ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: কিশোরগঞ্জ প্রতিনিধি

নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version