চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাতক্ষীরার কুশখালি সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

আবুল কালাম আজাদআবুল কালাম আজাদ
11:53 পূর্বাহ্ন 09, অক্টোবর 2022
- সেমি লিড, জনপদ, সাতক্ষীরা
A A
Advertisements

সাতক্ষীরা সদরের পশ্চিমে কুশখালি সীমান্তে বিএসএফ এর গুলিতে হাসানুজ্জামান (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার ভোররাত তিনটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্তের খইতলা এলাকায় এ ঘটনা ঘটে। হাসানুজ্জামান সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কুশখালি গ্রামের মক্তব মোড়ের হায়দার আলীর ছেলে।

হায়দার আলী জানান, শনিবার রাত ১০টার দিকে হাসানুজ্জামান তার কাছে কিছু টাকা চায়। কাছে টাকা না থাকার কথা বলায় সে পার্শ্ববর্তী বাজারে চায়ের দোকানে যাচ্ছে বলে চলে যায়। খৈতলা সীমান্তের শূন্য রেখায় ভারতীয় দুবলী ক্যাম্পের বিএসএফ হাসানকে গুলি করে ফেলে রেখে গেছে মর্মে তিনি রবিবার ভোর ৫টার দিকে মোবাইলে খবর পান। স্থানীয়রা তাকে রবিবার ভোর ৬টা ১০ মিনিটে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। সেখান থেকে এম্বুলেন্সে খুলনায় নিয়ে যাওয়ার পর হাসান মারা যায়।

তবে নিহত হাসানের শ্বশুর সদর উপজেলার ঘোনা মোল্যাপাড়ার সাইফুল ইসলাম জানান, তার জামাতা ভারতীয় চোরাই পণ্য আনা নেওয়ার জন্য পাসিং ম্যান হিসেবে কাজ করতো। এক সপ্তাহ আগে তাকে পুলিশে ধরার পর ছেড়েও দিয়েছিল। শনিবার রাতে সে ভারতীয় পণ্য বাংলাদেশে আনার জন্য পাসিং ম্যানের দায়িত্ব পালন করতে সীমান্তে অবস্থান করছিল। দুবলী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে গুলি করেছে মর্মে তিনি জেনেছেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আশরাফুল ইসলাম জানান, হাসানের পেটের ডান দিকে গুলিবিদ্ধ হয়। তার অবস্থা আশংকাজনক থাকায় রেফার্ড করা হয়েছিল।

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আল মাহমুদ জানান, সীমান্তে গুলিবিদ্ধ হয়ে হাসানের মৃত্যুর ব্যাপারে বিএসএফ এর কাছে জানতে চাইলে তারা অস্বীকার করেছে। তবে বিজিবি ও বিএসএফ এর মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক কিছুক্ষণ পর কালিয়ানি শূন্য রেখায় শুরু হবে। তবে নিহত হাসান অবৈধপথে আনা ভারতীয় পণ্য পাসিং এর কাজ করত বলে তিনি জানান।

ট্যাগ: বাংলাদেশি নিহতবিএসএফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা আজ

পরবর্তী

ধর্মের জন্য অভিনয় ছাড়লেন ভোজপুরি অভিনেত্রী

পরবর্তী

ধর্মের জন্য অভিনয় ছাড়লেন ভোজপুরি অভিনেত্রী

সাকিব খেলছেন, তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

সর্বশেষ

ফ্রি মোমোর লোভে পরিবারের গয়না দিয়ে দিল ছাত্র

ফেব্রুয়ারি 2, 2026

পাকিস্তানের ভারত ম্যাচ বর্জনে কত বড় ক্ষতির মুখে আইসিসি?

ফেব্রুয়ারি 2, 2026

কূটনৈতিক উত্তেজনার মধ্যে বাংলাদেশের বরাদ্দ অর্ধেক কমাল ভারত

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি 2, 2026

এপস্টেইন সংশ্লিষ্টতার জেরে লেবার পার্টি থেকে পদত্যাগ করলেন লর্ড ম্যান্ডেলসন

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version