চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের স্পিনঘূর্ণিতে হেরে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
2:47 অপরাহ্ন 04, নভেম্বর 2023
ক্রিকেট, স্পোর্টস
A A
Advertisements

টি-টুয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে জয় পেলেও ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই হোঁচট খেলো বাংলাদেশ মেয়েরা। সফরকারীদের স্পিন ঘূর্ণিতে বিধ্বস্ত টাইগ্রেসদের ব্যাটিং লাইনআপ। লড়াই করার মতো পর্যাপ্ত পুঁজি পায়নি নিগার সুলতানা জ্যোতির দল। স্বাগতিকদের দেয়া ৮২ রানের লক্ষ্য সহজেই পৌঁছে যায় পাকিস্তান। টাইগ্রেসদের বিপক্ষে ৫ উইকেটে জয় পায় সফরকারীরা।

মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে শনিবার টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভালো করতে পারেননি বাংলার মেয়েরা। অষ্টম ওভারে ওপেনার শামীমা সুলতানাকে ফেরান স্পিনার সাদিয়া ইকবাল। দলীয় ১৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ প্রথম দশ ওভারে ১৫ রান তুলতেই ৩ উইকেট হারায় লাল-সবুজের দল।

দলীয় ২৫ রানে ফিরে যান স্বর্ণা আক্তার। অধিনায়ক জ্যেতিকে নিয়ে লড়াই করতে থাকেন ফাহিমা খাতুন। তবে ব্যক্তিগত ১৪ রান করে ফেরেন অধিনায়ক। পরে ঋতু মনিকে নিয়ে এগোতে থাকলেও ব্যর্থ হন ফাহিমা, ১৮ রানের ইনিংস খেলে ফেরেন।

ঋতু মনিও দলের হাল ধরতে পারেননি। তার ব্যাট থেকে আসে ১৪ রান। একের পর এক উইকেটের পতনে গড়েনি কোনো জুটি। শেষ পর্যন্ত ৩১.৫ ওভারে মাত্র ৮১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন ফাহিমা।

অল্প পুঁজি নিয়েও অবশ্য বল হাতে শুরুটা খারাপ করেনি বাংলাদেশ। দলীয় ২৭ রানে পাকিস্তানের তিন টপ অর্ডারের তুলে নেন বাংলার মেয়েরা। ওপেনার সিদ্রা আমিনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নাহিদা। আরেক ওপেনার সাদাফ শামসকে রানআউট করেন স্বর্ণা আক্তার। বিসমাহ মারুফের উইকেট তুলে নিয়ে ম্যাচ ফিরেছিল টিম টাইগ্রেস।

দলীয় ৪২ রানে মুবিনা আলীকে বোল্ড করে বাংলাদেশকে ম্যাচে রাখেন ফাহিমা। তবে আলিয়া রিয়াজকে নিয়ে অধিনায়ক নাদিয়ার ২৮ রানের জুটিতে জয়ের ভিত গড়ে পাকিস্তান। দলীয় ৭০ রানে আলিয়াকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন নাহিদা। তাতে শেষ রক্ষা হয়নি। নাজিহা আলভিকে নিয়ে ম্যাচ শেষ করেন নাদিয়া।

পাকিস্তানের পক্ষে ৫৯ বলে ৩ চারে সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন অধিনায়ক নাদিয়া। এছাড়া আলিয়া করেন ১৬ রান। বোলিংয়ে বাংলাদেশের পক্ষে ৩০ রানের খরচায় ৩ উইকেট নেন নাহিদা।

ট্যাগ: ওয়ানডে সিরিজপাকিস্তানবাংলাদেশমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তেলুগু তারকাকে বিয়ের গুঞ্জনে যা বললেন ম্রুণাল

পরবর্তী

রোববার ভৈরবে হরতাল

পরবর্তী

রোববার ভৈরবে হরতাল

পাকিস্তানে বিমানঘাঁটিতে জঙ্গি হামলা

সর্বশেষ

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি 2, 2026

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি 2, 2026

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version