চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণে সমঝোতা স্মারক সই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
4:27 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2025
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণে সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণে সমঝোতা স্মারক সই

Advertisements

বাংলাদেশ ও ওমান কূটনৈতিক প্রশিক্ষণ এবং অধ্যয়নের ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। এর লক্ষ্য হচ্ছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সক্ষমতা এবং পেশাদার দক্ষতা বৃদ্ধি করা।

আজ শুক্রবার ২৬ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

চলতি সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামাদ আলবুসাইদির মধ্যে বৈঠকের পর এই চুক্তি সই হয়।

আলোচনার সময় উভয় নেতা বাংলাদেশ ও ওমানের মধ্যে উষ্ণ ও দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উপদেষ্টা মো. তৌহিদ হোসেন প্রায় ৭ লক্ষ বাংলাদেশি প্রবাসী কর্মীকে আতিথেয়তা দেওয়ার জন্য ওমান সরকারের প্রতি বাংলাদেশের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ওমানের শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আরও জনবল নিয়োগের অনুরোধ জানান।

বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি এবং ওমানের ডিপ্লোম্যাটিক একাডেমির মধ্যে স্বাক্ষরিত নতুন এই সমঝোতা স্মারকটি কূটনৈতিক অধ্যয়ন, প্রশিক্ষণ এবং দক্ষতা বিনিময়ে সহযোগিতার পথ প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে।

এই চুক্তিটি দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করবে এবং ঘনিষ্ঠ অংশীদারিত্ব গড়ে তুলবে।

ট্যাগ: ওমানওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামাদ আলবুসাইদিকূটনৈতিক প্রশিক্ষণে সমঝোতাপররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনবাংলাদেশস্মারক সই
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান

পরবর্তী

শুরু হয়েছে চাকসু নির্বাচনে প্রচার-প্রচারণা

পরবর্তী

শুরু হয়েছে চাকসু নির্বাচনে প্রচার-প্রচারণা

‘নিখোঁজ’ বৈষম্যবিরোধী নেতা মামুন ৫ দিন পর পূর্বাচল থেকে উদ্ধার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026

রাজধানীতে অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তর বিষয়ে কমিশনকে অবহিত করেছে বিএনপি

ফেব্রুয়ারি 1, 2026

সহিংসতার আশঙ্কা থাকলেও শান্তিপূর্ণ পরিবেশের আশা ছাড়ছেন না পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি 1, 2026

তারেক রহমানের পক্ষে ভোট চেয়েছেন শর্মিলা রহমান সিঁথী

ফেব্রুয়ারি 1, 2026

২১ বছর পর খুলনা যাচ্ছেন তারেক রহমান

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version