ফুটবল

নভেম্বরে মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচের দল জানাল বাংলাদেশ

বাংলাদেশ ফুটবল দল মালদ্বীপের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবল দল মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে, খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নভেম্বরে মালদ্বীপের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ছেলেদের বাংলাদেশ জাতীয় ফুটবল দল। হবে নভেম্বরের ১৩ ও ১৬ তারিখে, বসুন্ধরা কিংস অ্যারেনায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বুধবার এ তথ্য জানিয়ে আংশিক দল দিয়েছে।

মালদ্বীপের বিপক্ষে দুটি ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। নভেম্বরের ১ তারিখ থেকে তাদের নিয়ে শুরু হবে ক্যাম্প।

বাংলাদেশ দল
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসাইন।
ডিফেন্ডার: মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহমেদ তপু, রহমত মিয়া, শাকিল হোসাইন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন।
মিডফিল্ডার: মো. হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, পাপন সিং, দিদারুল আলম।
ফরোয়ার্ড: শাহরিয়ার ইমন, আরমান ফয়সাল আকাশ, মিরাজুল ইসলাম।

বিষয়:কিংস অ্যারেনাফিফাবাফুফেবাংলাদেশমালদ্বীপলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…