চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে আক্ষেপে রেখে পরিত্যক্ত প্রথম ওয়ানডে

সাজ্জাদ খানসাজ্জাদ খান
12:13 পূর্বাহ্ন 10, মে 2023
ক্রিকেট, স্পোর্টস
A A
Advertisements

নিজ দেশে বৃষ্টির শঙ্কা থাকায় ইংল্যান্ডের চেমসফোর্ডকে হোম ভেন্যু বানিয়ে আয়ারল্যান্ড চেয়েছিল সিরিজটা সুন্দরভাবে শেষ করতে। কিন্তু শুরুতেই ঘটল বিপত্তি। যে বৃষ্টির ভয়ে এতটা দূরে আসা, সেটিই অবিরাম ঝরল মাঠে। মাঝমাঠ ভিজে পানি গড়িয়ে পুরো আউটফিল্ড প্লাবিত হওয়ায় পরিত্যক্ত হয়ে গেল বাংলাদেশ-আয়ারল্যান্ডের প্রথম ওয়ানডে।

বাংলাদেশ সময় রাত ১২টায় ম্যাচ বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা আসে। আগামী শুক্রবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

আর ৩.৩ ওভার খেলা হলেই ফলাফল হতো ম্যাচের। যতক্ষণ খেলা হয়েছে তাতে বাংলাদেশ অনেকটা এগিয়ে ছিল। ম্যাচের যে গতিপথ ছিল, বৃষ্টিটা আরেকটু পর এলেই জিতে যেতেন সাকিব-তামিম। পেতেন প্রত্যাশিত ২ পয়েন্ট। আক্ষেপে পোড়ার মতোই ব্যাপার বাংলাদেশের জন্য।

বাংলাদেশের দেয়া ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারে তিন উইকেট হারিয়ে ৬৫ রান তোলে আইরিশ দলটি। ওয়ানডের নিয়ম অনুযায়ী পরে ব্যাট করতে নামা দল ২০ ওভার খেলার পর যদি বৃষ্টিতে আর ম্যাচ চালানোর সুযোগ না থাকে, তাহলে ডাকওয়ার্থ ও লুইস মেথড অনুযায়ী ফল বের করা হয়। যে পর্যন্ত খেলা হয়েছে সেখানে অনেকটা এগিয়ে ছিল বাংলাদেশ। আর ৩.৩ ওভার পর খেলা বন্ধ হলেই জিততো টিম টাইগার্স।

২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের জোড়া আঘাতে হোঁচট খায় আইরিশ বাহিনী। চতুর্থ ওভারে প্রথম আঘাত হানেন পেসার শরিফুল। ওপেনার পল স্টার্লিংকে মিরাজের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন। আউট হওয়ার আগে ১০ বলে ১৫ রান করেন।

পরের ওভারেই অ্যান্ড্রু ব্যালবির্নেকে বোল্ড করেন পেসার হাসান মাহমুদ। আয়ারল্যান্ড অধিনায়ক ৯ বল খেলে করেন ৫ রান। এরপর হ্যারি টেক্টর ও স্টিফেন ডোহেনি ছোট জুটি গড়ে তোলেন। ১৬তম ওভারে এসে ওই জুটি ভেঙ্গে দেন স্পিনার তাইজুল ইসলাম। ডোহেনি আউট হন ১৭ রানে। এরপর এসেক্সের মাঠটিতে হানা দেয় বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসেও ম্যাচ ঘিরে ছিল বৃষ্টির শঙ্কা। হয়েছে সেটিই। ফল আসেনি ম্যাচে।

লিটন দাসের গোল্ডেন ডাকের পর তামিম ইকবাল বাজে শটে আউট হন শুরুতে। শুরুতেই বিপর্যস্ত বাংলাদেশ দল হালে পানি পায় নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের লড়াইয়ে। তবুও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আড়াইশ পেরোনো সংগ্রহ পায়নি বাংলাদেশ। চেমসফোর্ডে টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সফরকারীরা ৯ উইকেটে তোলে ২৪৬ রান।

বাংলাদেশকে আড়াইশর মধ্যে আটকে ফেলার পেছনে বড় অবদান জস লিটলের। তিনি নেন তিনটি উইকেট। গ্রাহাম হিউম ও মার্ক অ্যাডাইর নেন দুটি করে উইকেট।

টাইগার ইনিংসের একমাত্র ছক্কাটি আসে ৪৮তম ওভারে শরিফুল ইসলামের ব্যাটে। নিজের ৩৬তম জন্মদিনে কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে নেমে ফিফটির দেখা পান মুশফিক। ওয়ানডে ক্যারিয়ারের ৪৪তম ফিফটির পথে ৬৩ বলে ৫টি চার মারেন। মি. ডিপেন্ডেবল শেষ পর্যন্ত ইনিংস টেনে নিয়ে যেতে পারলে টাইগারদের স্কোর আরেকটু ভালো হতে পারত।
ফিফটির পর বেশিদূর যেতে পারেননি মুশফিক। ৬১ রান করে আউট হন। ৭০ বলে মারেন ৬টি চার। আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে সবশেষ ম্যাচেই ৬০ বলে ১০০ রান করেছিলেন তিনি।
ইংল্যান্ডের মাটিতে তাকে নামতে হয় কঠিন পরিস্থিতিতে। একশ পেরোতেই ৪ উইকেট হারিয়ে ফেলা দলের হাল ধরেন।
মুশফিকের পাশাপাশি লড়াকু সংগ্রহের পথে ভালো অবদান রাখেন শান্ত। তিন নম্বরে নেমে ৬৬ বলে করেন ৪৪ রান। লিটন-তামিমের বিদায়ের পর দলকে নিয়ে এগিয়ে নেন সামনে।
সাকিব আল হাসান ২০, তাওহীদ হৃদয় ২৭, মেহেদী হাসান মিরাজ ২৭ রান করে লড়াই করার পুঁজি এনে দেন বাংলাদেশকে। বেশিরভাগ ব্যাটারই আউট হয়েছেন ইনিংস বড় করতে না পারার আক্ষেপ নিয়ে। অধিনায়ক তামিমও আউট হয়েছেন দুই অঙ্ক পেরিয়ে ১৪ রান করে।
ট্যাগ: ওয়ানডে সিরিজচেমসফোর্ডবাংলাদেশ-আয়ারল্যান্ডবৃষ্টিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কিভাবে গ্রেফতার হলেন ইমরান খান?

পরবর্তী

সূর্যকুমারের ৮৩, নেহালের ফিফটিতে বেঙ্গালোরকে হারাল মুম্বাই

পরবর্তী

সূর্যকুমারের ৮৩, নেহালের ফিফটিতে বেঙ্গালোরকে হারাল মুম্বাই

বার্নাব্যুতে ড্র, ইতিহাদে মিলবে সেমির ফলাফল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি 2, 2026

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি 2, 2026

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি 2, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা বড় ফ্যাক্টর হলেও অপ্রতিরোধ্য নয়

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version