চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে সেরা ‘তিনে’ রাখার লক্ষ্য কোচের

এশিয়া কাপ হকি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
9:33 অপরাহ্ন 20, আগস্ট 2025
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
Advertisements

এশিয়া কাপ হকিতে হঠাৎ ডাক পেয়েছে বাংলাদেশ। দল গোছানো এবং অন্যান্য বিষয়েও খুব বেশি সময় পায়নি লাল-সবুজের দলটি। এবারই প্রথম জাতীয় দলের হেড কোচ হয়ে মিশনে যাচ্ছেন মশিউর রহমান বিপ্লব। তার লক্ষ্য গ্রুপের সেরা তিনে থাকা।

এবারের এশিয়া কাপে পুল ‘বি’তে খেলবে বাংলাদেশ। গ্রুপের অন্য দেশগুলো- মালয়েশিয়া, চাইনীজ তাইপে ও সাউথ কোরিয়া। বাংলাদেশের গ্রুপে থাকা মালয়েশিয়া ও সাউথ কোরিয়া ওয়ার্ল্ড হকি র‌্যাঙ্কিংয়ে ১২ ও ১৩তম অবস্থানে আছে। বাংলাদেশের র‌্যাঙ্কিং ২৯ এবং চাইনীজ তাইপের অবস্থান ৩৮এ।

বিকেলে সংবাদমাধ্যমে বাংলাদেশের কোচ মশিউর রহমান বললেন, ‘নির্বাচনের প্রক্রিয়া আমরা সিলেকশন কমিটির সাথে কথা বলে ঠিক করেছি। ১০ দিনের উপরে আমাকে যে দলটা করতে হয়েছে, অন্যান্য যে খেলোয়াড় ছিল, যারা অভিজ্ঞ এবং তরুণ, যাদের ফিটনেস ভালো তাদের নিয়ে। কুপার টেস্টে তারা প্রায় ৩৩০০-৩৪০০ দৌড়েছে। এখানে সিনিয়র এবং জুনিয়র মিলিয়ে দল করা হয়েছে, যেখানে জুনিয়র দল থেকে ৮ জন সুযোগ পেয়েছে বিশ্বকাপের দলের সাথে থাকবে।’

‘আমার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করব। খেলার মাঠে নামলে কেউ হারতে চায় না। খেলোয়াড় জীবনে চাপ নিয়ে অভ্যস্ত ছিলাম, এখানেও সেটাতে অভ্যস্ত হবো আশা রাখি। বাংলাদেশের গ্রুপটা ভালো। এখানে আমরা তৃতীয় হওয়ার চেষ্টা করব।’

যাদের নিয়ে এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ
রেজাউল করিম (অধিনায়ক), হুজাইফা হোসেন, সোহানুর রহমান, ফরহাদ আহমেদ, আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম, মেহেদী হাসান, আল নাহিয়ান, রোমান সরকার, ফজলে হোসেন, তৈয়ব আলী, তানভির রহমান, রাকিবুল হাসান, মো. আব্দুল্লাহ, আরশাদ হোসেন, ওবায়দুল হোসেন, বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন।

ট্যাগ: এশিয়া কাপকোরিয়াবাংলাদেশবিপ্লবমালয়েশিয়ারেজাউললিড স্পোর্টসহকি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতে নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস বন্ধের আহ্বান বাংলাদেশের

পরবর্তী

ছাদ থেকে ছাদে ছড়িয়ে পড়ছে সবুজের আহ্বান

পরবর্তী

ছাদ থেকে ছাদে ছড়িয়ে পড়ছে সবুজের আহ্বান

নাগরিক সমাজের বক্তব্য শোনার আগ্রহ কমে যাচ্ছে সরকারের উপদেষ্টাদের

সর্বশেষ

শেখ হাসিনা রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি 2, 2026

পোস্টাল ব্যালট ছাড়াও যে কারণে ভোট গণনা দেরি হবে

ফেব্রুয়ারি 2, 2026

কৃষক প্রজা থেকে এনসিপি: কার কেমন প্রথম ইশতেহার

ফেব্রুয়ারি 2, 2026

‘জামায়াত আমিরের ভেরিফাইড আইডি হ্যাক হওয়ার পর ফেরত পাওয়া রহস্যজনক’

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

১ দিনেই স্বর্ণের দামে বড় পতন: নতুন দাম ২লাখ ৫১ হাজার ১৮৪ টাকা

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version