চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিঠুনের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন সৌম্য-সাব্বিররা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
4:26 অপরাহ্ন 28, জুলাই 2022
ক্রিকেট, স্পোর্টস
A A
Advertisements

দল ঘোষণা করা হয়েছিল অনেক আগেই। সফরপূর্ব সংবাদ সম্মেলনে জানানো হল অধিনায়কের নাম। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে লাল ও সাদা বলের দুই সংস্করণে (ওয়ানডে ও প্রথম শ্রেণি) বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিঠুন।

তিন সংস্করণে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করে আসছিলেন মিঠুন। এখন অবশ্য নেই কোনটিতেই। মিঠুনের দলে ছিটকে পড়া এরকম ক্রিকেটারদের মধ্যে আছেন সৌম্য সরকার, সাব্বির রহমানরা।

উইন্ডিজ সফরকে নিজেদের ফেরার মঞ্চ হিসেবে না দেখে দলগত পারফরম্যান্স মুখ্য মিঠুনের কাছে, ‘ওখানে আমাদের লক্ষ্য সিরিজ জেতা। এজন্য অনেক সেক্টরেই চ্যালেঞ্জ আসবে ও তা পার করতে হবে। এখানে এক-দুইজন দিয়ে হবে না। শেষদিকে টেলএন্ডারদেরও জয়ের জন্য রান করতে হবে। বোলারদেরও কাজ করতে হয়।’

‘যদি আমরা দল হয়ে সবার কাজ সঠিক সময়ে করতে পারি, তাহলে জেতা সম্ভব। এজন্য ছোট ছোট কাজে সফল হতে চাই। ব্যক্তি পারফরম্যান্সের থেকে দল হয়ে কীভাবে পারফর্ম করতে পারি সেখানে ফোকাস রাখছি। এটা ধরে রাখতে পারলে ইতিবাচক কিছু হবে অবশ্যই।’

শুক্রবার সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ওয়েস্ট ইন্ডিজ রওনা হবে বাংলাদেশ ‘এ’। কোচ থাকছেন মিজানুর রহমান বাবুল। নির্বাচক আব্দুর রাজ্জাক যাচ্ছেন সঙ্গে।

২০১৯ সালের পর সিরিজ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ ‘এ’। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলবে সফরকারীরা। সব ম্যাচই সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে।

৪ আগস্ট থেকে শুরু প্রথম চার দিনের ম্যাচ। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ১০ আগস্ট। ১৬, ১৮ ও ২০ আগস্ট হবে একদিনের সিরিজের তিন ম্যাচ।

চার দিনের ম্যাচের দল: সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ফজলে রাব্বি মাহমুদ, শাহাদাত হোসেন দীপু, জাকের আলী অনিক, নাঈম হাসান, তানভির ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরী, এনামুল হক।

একদিনের ম্যাচের দল: সৌম্য সরকার, সাইফ হাসান, নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দীপু, জাকের আলী অনিক, সাব্বির রহমান, নাঈম হাসান, রাকিবুল হাসান, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরী।

ট্যাগ: বাংলাদেশ ‘এ’ দলমিঠুনলিড স্পোর্টসসাব্বিরসৌম্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জয়সুরিয়া-মেন্ডিসের স্পিন ভেল্কিতে হেরে গেল পাকিস্তান

পরবর্তী

অনন্ত জলিলের মনে ‘হাওয়া’, নির্মাতা তার ‘প্রিয় মানুষ’

পরবর্তী

অনন্ত জলিলের মনে ‘হাওয়া’, নির্মাতা তার ‘প্রিয় মানুষ’

টাঙ্গাইলে ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

সর্বশেষ

ছবি: কিশোরগঞ্জ প্রতিনিধি

নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি 1, 2026

বিসিবিতে গণমাধ্যমের উপর ‘বিধিনিষেধ’, প্রতিবাদ বিএসজেএ ও বিএসপিএর

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: শেরপুর শহরের পৌরমাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দল-মত-ধর্মের সবাইকে একত্রিত করে ফুলের বাগান বানাতে চান জামায়াত আমির

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version