চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিলিয়ন ছাড়িয়ে বিলিয়নের পথে ‘অ্যাভাটার: ২’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
2:03 অপরাহ্ন 28, ডিসেম্বর 2022
বিনোদন
A A
Advertisements

দিন যত বাড়ছে, ততই রেকর্ড গড়ছে জেমস ক্যামেরনের আলোড়ন ফেলে দেয়া ছবি ‘অ্যাভাটার’-এর সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির ১২ দিনেই বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ৯৫২ মিলিয়ন মার্কিন ডলার। ফলে ১ বিলিয়নের রেকর্ড গড়তে যে ছবিটি আর বেশি সময় নিবে না তা আর বলার অপেক্ষা রাখে না।

এর আগে এবছর ১ বিলিয়ন স্পর্শ করতে পেরেছে শুধু ‘টপ গান: ম্যাভরিক’ এবং ‘জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন’ ছবি দুটি।  সেদিক থেকে এখন পর্যন্ত চতুর্থ সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে ‘অ্যাভাটার: ২’ ছবিটি।

এদিকে ভারতীয় বক্স অফিসে এখন পর্যন্ত ছবিটির আয় দাঁড়িয়েছে ৩১৭ কোটি রুপি। আয়ের দিক থেকে যা এবছর ‘আরআরআর’ এর পর দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী হিসেবে স্থান দখল করে নিয়েছে। তবে ভারতে হলিউডের সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে এখন পর্যন্ত স্থান দখল করে রয়েছে  ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ (৩৭৩ কোটি রুপি) ছবিটি। কিন্তু ‘অ্যাভাটার: ২’ যে সেই রেকর্ড যেকোন সময় ভেঙে দিতে পারে, তা বেশ ভালোভাবেই ধারণা করা যাচ্ছে।

২০০৯ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘অ্যাভাটার’। যা মুক্তি পাওয়ার পর চলচ্চিত্র জগতে হইচই ফেলে দেয়। কেননা ওই সময়ে সম্পূর্ণ নতুন প্রযুক্তি ব্যবহার করে নির্মিত হয়েছিল ‘অ্যাভাটার’। সিনেমাটি এ পর্যন্ত বিশ্বজুড়ে ২৮০ কোটি ডলারের বেশি আয় করেছে, যা সর্বকালের সর্বোচ্চ!

এখন পর্যন্ত সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড ধরে রেখেছে ছবিটি। শুধু তাই নয়, ওই বছর অস্কারের নয়টি বিভাগে মনোনয়ন পেয়ে তিনটি পুরস্কার জিতে নেয় ‘অ্যাভাটার’।

এরপর থেকেই অগণিত দর্শকের অপেক্ষা পরবর্তী ছবির জন্য। অবশেষে মুক্তি পেল ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের সেই ছবিটি।

টুয়েন্টিথ সেঞ্চুরি স্টুডিওর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন জেমস ক্যামেরন এবং জন ল্যান্ডাও। এই পর্বে খুবই উচ্চ পর্যায়ের ভিজুয়াল এফেক্ট রয়েছে বলে জানা গেছে। ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং মালয়ালামসহ বেশ কিছু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

ট্যাগ: অ্যাভাটারঅ্যাভাটার ২বক্স অফিসলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জিজি বাদ, নতুন প্রেম লিওর

পরবর্তী

ই-টিকেট কেটে মেট্রোরেলের প্রথম যাত্রী প্রধানমন্ত্রী

পরবর্তী

ই-টিকেট কেটে মেট্রোরেলের প্রথম যাত্রী প্রধানমন্ত্রী

ইনিংস পরাজয়ের শঙ্কায় সাউথ আফ্রিকা

সর্বশেষ

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি 2, 2026

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি 2, 2026

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version