চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধানখেতে মিললো অটোরিকশা চালকের গলাকাটা লাশ

এস কে রাসেলএস কে রাসেল
3:33 অপরাহ্ন 11, নভেম্বর 2024
কিশোরগঞ্জ, জনপদ
A A
Advertisements

কিশোরগঞ্জে ধানখেত থেকে ব্যাটারি চালিত অটোরিকশা (মিশুক) চালক মো. আল আমিনের (১৫) হাত-পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) সকাল ৯ টার দিকে সদর উপজেলার মাইজকাপন ইউনিয়নের পঁচধা ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আল আমিন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সদর ইউনিয়নের বেরামতলা গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে।

আল আমিন এর বড় ভাই মো. আমলগীর জানান, গতকাল রোববার দুপুরের খাবার খেয়ে শেষবারের মতো ভাড়া করা মিশুক নিয়ে বাড়ি থেকে বের হয় আল আমিন। পরে বিকেলের দিকে সর্বশেষ মোবাইল ফোনে বড় বোনের সাথে যোগাযোগ হয় আল আমিনের।

তিনি বলেন, প্রতিদিন সন্ধ্যার আগে মিশুক নিয়ে বাড়িতে ফিরতেন তিনি। গতকাল রাতে বাড়িতে না ফেরায় তাকে বিভিন্ন জায়গায় খোঁজখবর নেয়া হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। আজ সকাল ৯টার দিকে মানুষের কাছে শুনতে পায় এখানে ধানখেতে একটি লাশ পড়ে রয়েছে। এসে দেখি আমার ছোট ভাই আল আমিনের লাশ।

আমরা ধারণা করছি, তাকে হত্যা করে তার সাথে থাকা অটোরিকশাটি নিয়ে গেছে। আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের কঠিন শাস্তি দাবি জানাই।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আলা আমিন হোসাইন জানান, এই হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে, সাথে থাকা অটোরিকশাটি নেয়ার জন্যই তাকে হাত-পা বেঁধে কলা কেটে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকারীদের ধরতেও পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

ট্যাগ: কিশোরগঞ্জগলাকাটা লাশ উদ্ধারধানক্ষেত থেকে লাশ উদ্ধারলাশ উদ্ধার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৬ মাস পর ইবাদতের ফেরা

পরবর্তী

মিরাজের নেতৃত্বে ব্যাটিংয়ে বাংলাদেশ, রানার অভিষেক

পরবর্তী

মিরাজের নেতৃত্বে ব্যাটিংয়ে বাংলাদেশ, রানার অভিষেক

আলীকদম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৮১ রো‌হিঙ্গা‌ আটক

সর্বশেষ

অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি: লিটন-শান্ত-আকবরদের কার দলে কারা

ফেব্রুয়ারি 1, 2026

এপস্টেইনের ফাইল তদন্তে প্রিন্স অ্যান্ড্রুর সহযোগিতা করা উচিত: স্টারমার

ফেব্রুয়ারি 1, 2026
এমআইএসটির শিক্ষার্থী আবু নাঈম

পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ এমআইএসটি শিক্ষার্থী নাঈম

ফেব্রুয়ারি 1, 2026

বিশ্বকাপ না খেললে ৪ দলের টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি কোলাজ: চ্যানেল আই

যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি, যেকোনো সময় হামলার শঙ্কা

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version