চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা নিয়ে সোনা জয় অস্ট্রেলিয়ার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
9:42 পূর্বাহ্ন 09, আগস্ট 2022
ক্রিকেট, স্পোর্টস
A A
Advertisements

করোনা ইস্যুতে কতটা সোচ্চার অস্ট্রেলিয়া নোভাক জোকোভিচ ইস্যুতে দেখেছিল গোটা বিশ্ব। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেন না খেলেই আসর থেকে বিদায় নিতে হয়েছিল ৩৫ বর্ষী সার্বিয়ান টেনিস তারকাকে। তবে কমনওয়েলথ গেমসের ফাইনালে ভারতের বিপক্ষে এক ভিন্ন অস্ট্রেলিয়াকে দেখল ক্রিকেট বিশ্ব। করোনা আক্রান্ত তাহলিয়া ম্যাকগ্রাকে মাঠে নামিয়ে বিতর্কের জন্ম দিয়েছে অজিরা।

কমনওয়েলথ গেমসের ফাইনালে সোনা জয়ের মিশনে ভারতীয় মেয়েদের ৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। তবে সেখানে প্রশ্নবিদ্ধ হয়েছে করোনা আক্রান্ত জেনেও ম্যাকগ্রাকে খেলানো।

কমনওয়েলথ গেমসের নতুন নিয়মে করোনা আক্রান্ত খেলোয়াড়ের মাঠে নামতে কোনো বিধি নিষেধ রাখেনি আয়োজকরা। সে কারণে করোনা আক্রান্তের কথা জেনেও অজিরা মাঠে নামায় ম্যাকগ্রাকে। তবে দলে পর্যাপ্ত খেলোয়াড় থাকা সত্ত্বেও করোনা আক্রান্ত এমন একজনকে একাদশে রাখাকে অজিদের দ্বিমুখী নীতি বলছেন ক্রিকেট ভক্তরা।

ম্যাচ শুরুর আগে অজিদের জাতীয় সঙ্গীত চলাকালীন লাইনে ছিলেন না ম্যাকগ্রা। কিছুটা দূরত্ব বজায় রাখছিলেন। ম্যাক্স পরে ব্যাট করতে নামেন ৪ নম্বরে। ৪ বলে ২ রান আসে তার ব্যাট থেকে। এরপর ফিল্ডিংয়ে নেমেও দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছেন। দুই ওভার হাত ঘুরিয়েছেন এমনকি নিয়েছেন একটি ক্যাচও। তবে উইকেট উদযাপনের সময় দূরত্ব ভুলে সতীর্থদের সাথে উদযাপন করতে দেখা গেছে। সতীর্থরাও পারেননি দূরত্ব বজায় রাখতে। জয়ের পর মেগান শুট জানিয়েছেন সেই অভিজ্ঞতার কথা।

‘এটা খুব অদ্ভুত ছিল। আমরা সমস্যায় পড়তে চাইনি। ম্যাকগ্রার জন্য আমাদের খারাপ লাগছিল। শেষে সিদ্ধান্ত হল আমাদেরও যদি করোনা হয় তবে তাই হোক।’

অস্ট্রেলিয়ান দল যা করেছে তা পুরোপুরি আইনি, তবে কদিন আগেই অজিদের করোনা ইস্যুতে এমন বাড়াবাড়ি নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়।

এক ভারতীয় ক্রীড়া প্রতিবেদক নবীন শর্মা টুইটে লিখেছেন, ‘অস্ট্রেলিয়ানরা সবসময় কোনটি সঠিক আর কোনটি ভুল সেটি প্রচার করে। কিন্তু যখন তাদের কথা আসে তখন সবকিছু ভুলে যায়।’

অন্য একজন ক্রিকেট সমর্থক লিখেছেন, ‘এটি অদ্ভুত। একটি ইতিবাচক পরীক্ষা আপনাদের বিতর্ক থেকে দূরে রাখত। ভারত যদি স্বাস্থ্যগত কারণে অংশ নিতে অস্বীকার করত তবে কি হত?’

অন্য একজন জোকোভিচ কাণ্ড টেনে অস্ট্রেলিয়ার দ্বৈত নীতির কথা মনে করিয়ে দিয়েছেন, ‘তারা টিকা না নেয়ায় জোকোভিচকে অস্ট্রেলিয়ান ওপেনে খেলা থেকে বাদ দিতে পারে। তবে নিজের দলের একজন কোভিড পজিটিভ ব্যক্তিকে ক্রিকেট খেলতে দেয়।’

ট্যাগ: অস্ট্রেলিয়াকমনওয়েলথ গেমস-২০২২ভারতম্যাকগ্রালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা: ব্রাজিল দৈনিক প্রাণহানীর শীর্ষে

পরবর্তী

চলে গেলেন গ্র্যামি জয়ী তারকা অলিভিয়া নিউটন-জন

পরবর্তী

চলে গেলেন গ্র্যামি জয়ী তারকা অলিভিয়া নিউটন-জন

বাংলাদেশ সেনাবাহিনীকে ১৮টি ঘোড়া দিল কাতার সশস্ত্র বাহিনী

সর্বশেষ

১ হাজার ৮০০ ওমরা ট্রাভেল এজেন্সির সাথে চুক্তি স্থগিত করল সৌদি আরব

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: বিএনপি মনোনীত রাজশাহী-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনুর ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত।

“রাজশাহীতে কোনো সন্ত্রাস কিংবা চাঁদাবাজ থাকতে দেয়া হবে না”

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনকালে যেকোনো অভিযোগের জন্য জরুরি যোগাযোগ নম্বর

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনী আখ্যান বিশ্বব্যাপী গণতান্ত্রিক ধারণা ও জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ: ইউএনডিপি

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনের সময় মোটরসাইকেল-ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version