অপরাধ

জাগপা সভাপতি লুৎফর রহমানকে কুপিয়ে আহত, মির্জা ফখরুলের নিন্দা

চিকিৎসাধীন লুৎফর রহমানের সঙ্গে সাক্ষাৎকারে মির্জা ফখরুল. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসাধীন জাগপা সভাপতি লুৎফর রহমানের সঙ্গে দেখা করতে আসেন মির্জা ফখরুল ও অন্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর পল্টনে গণঅধিকার পরিষদ অফিস থেকে বৈঠক শেষে বের হওয়ার সময় দুষ্কৃতকারীদের হামলায় জাতীয়তাবাদী সমমনা জোটের শরিক দল জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান গুরুতর আহত হয়েছেন।

বৈঠক শেষে রাস্তা পার হওয়ার সময় কয়েকজন সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক বিবৃতিতে তিনি বলেন, “এ ধরনের বর্বরোচিত হামলা একটি গভীর চক্রান্তের অংশ। আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্রও এর পেছনে থাকতে পারে। সরকারের দায়িত্ব হলো আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নিয়ে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।”

তিনি আরও বলেন, “সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের ঐক্যই গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রকে প্রতিহত করবে এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।”

এদিকে, খবর পেয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম রাত ১২টার দিকে ইসলামী ব্যাংক হাসপাতালে গিয়ে খন্দকার লুৎফর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বিষয়:জাগপাতীব্র নিন্দালুৎফর রহমান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…