চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্ল্যাটের বিরোধ নিয়ে দুই ভাইকে হত্যায় গ্রেপ্তার ৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
8:14 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2024
- সেমি লিড, অপরাধ
A A
Advertisements

রাজধানীর ওয়ারীর হাটখোলা এলাকায় ফ্ল্যাট নিয়ে বিরোধের জেরে দুই ভাই আলামিন ভূইয়া ও নুরুল আমিন ভূইয়াকে হত্যার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগ।

গত ১৪ আগস্ট এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার ঢাকার সাভার মডেল থানা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তাররা হলেন- আকবর হোসেন (৬০) ও তার ছেলে আসিফ সুলতান সিফাত (২৭) এবং আজাহারুল ইসলাম খান রিয়ান (২৮)।

গ্রেপ্তারদের দেয়া তথ্যের ভিত্তিতে হাটখোলা রোডের নির্মাণাধীন একটি ভবন থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি চাইনিজ কুড়াল, বৈদ্যুতিক শক স্ট্যান্ড, চাকু ও একটি স্টিলের ব্যাটন জব্দ করা হয়।

শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন।

তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় ১৫ আগস্ট ওয়ারী থানায় দায়ের করা একটি হত্যা মামলার প্রেক্ষিতে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের শনাক্ত করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান নির্ণয় করে সাভার মডেল থানা এলাকা থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ছালেহ উদ্দিন বলেন: ২০১৪ সালে ভিকটিম আলামিন ভূইয়া হাটখোলা রোডের ‘ক্লাসিক রিয়েল স্টেট কোম্পানির’ সঙ্গে একটি ফ্ল্যাট ক্রয়ের চুক্তি করেন। জমির মালিক অ্যাডভোকেট আকবরের সঙ্গে একই বছর রিয়েল স্টেট কোম্পানির মালিক রিমনের ভবন তৈরির একটি চুক্তি হয়। কিন্তু রিমন সেই জমিতে ভবন তৈরি করেননি।

ডিসি বলেন, পরবর্তী ১০ বছরেও সেখানে ভবন নির্মাণ না করায় জমির মালিক আকবর নিজের অর্থায়নে একটি ভবন দুই তলা পর্যন্ত নির্মাণ করেন। ঘটনার দিন ভিকটিম আলামিন ছোটভাই নুরুল আমিনকে সঙ্গে নিয়ে নির্মাণাধীন ভবনে গিয়ে জমির মালিক আকবরের কাছে বলেন, ক্লাসিক রিয়েল স্টেট কোম্পানির সঙ্গে আমার চুক্তি আছে আমাকে ফ্ল্যাট বুঝিয়ে দেন।

সে সময় জমির মালিকের সঙ্গে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ঝগড়ার এক পর্যায়ে গ্রেপ্তার সিফাতের নেতৃত্বে ভিকটিমদের এলোপাতাড়ি মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে ওয়ারীর নবনিযুক্ত ডিসি ছালেহ উদ্দিন ‘পরিবর্তিত সময়ে সত্যিকার পুলিশিং’ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, গত ৫ আগস্ট ও তার পূর্ববর্তী অনেক ঘটনা প্রবাহের পরে ডিএমপির অন্যান্য ডিভিশনের মতো ওয়ারী ডিভিশনেও থানার ওসি থেকে শুরু করে এসি, ডিসিদের নতুন সেটআপে নতুন উদ্যোমে কাজ শুরু করেছি৷ ৫ আগস্ট বা তার পূর্বে যে অবস্থা ছিল এবং পুলিশের প্রতি মানুষের যে ধারণা তৈরি হয়েছিল তা নিরসনে আমরা সত্যিকার অর্থে পুলিশিং বলতে যা বোঝায় সেই পুলিশিং করতে চাই।

আমাদের অভিভাবক কমিশনারের নির্দেশে ইতোমধ্যে সাধারণ ছাত্র-জনতাকে নিয়ে বিভিন্ন থানায় অ্যান্টি ক্রাইম মিটিং করা হয়েছে। যেখানে সমাজের সব শ্রেণিপেশার মানুষকে নিয়ে বসেছি। সবার মতামত নিয়ে তাদেরকে আশ্বস্ত করেছি, ভবিষ্যতে সত্যিকার অর্থে আইনের মধ্যে থেকে পুলিশিং করা হবে।

ট্যাগ: ওয়ারী বিভাগওয়ারীতে ২ ভাই হত্যাগ্রেপ্তার ৩ডিএমপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গণঅভ্যুত্থানের সত্যিকারের অংশীদাররা সুফল ভোগ করতে পারছেন না

পরবর্তী

সরকারকে অস্থিতিশীল করতেই পার্বত্য অঞ্চলে সহিংসতা দাবি বিএনপি’র

পরবর্তী

সরকারকে অস্থিতিশীল করতেই পার্বত্য অঞ্চলে সহিংসতা দাবি বিএনপি’র

সিরিয়ার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

সর্বশেষ

এক্স একাউন্ট হ্যাকিং: কীভাবে ঘটে আর কীভাবে বাঁচবেন

এক্স একাউন্ট হ্যাকিং: কীভাবে ঘটে আর কীভাবে বাঁচবেন

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ঘোষণা ৫ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ঋণখেলাপির দায়ে প্রার্থিতা বাতিল ব্যাংক ডাকাতদের জন্য সতর্কবার্তা: হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

কর্মজীবী নারীদের নিয়ে ডা. শফিকুর রহমানের মন্তব্যে ছাত্রদলের বিক্ষোভ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় কূটনৈতিক মিশন চালু করতে কারাকাসে পৌঁছেছেন মার্কিন দূত

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version