বাংলাদেশ

বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলনে কর্মকর্তাদের আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন বুধবার (৬ মে) ঢাকার সেনানিবাসে অবস্থিত বিমান বাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী-এর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বক্তব্যে তিনি দেশের আকাশসীমা রক্ষায় বিমান বাহিনীর ভূমিকার পাশাপাশি জাতীয় সেবায় বাহিনীর অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান। এ সময় বিমান বাহিনীর প্রতিটি সদস্য ভবিষ্যতে দেশসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলনে অংশগ্রহণকারী সদস্যরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: সংগৃহীত

সম্মেলনে বিমান সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, সংশ্লিষ্ট এয়ার অফিসার ও পরিচালকবৃন্দ সরাসরি অংশগ্রহণ করেন। এছাড়া ঢাকার বাইরে অবস্থিত বিভিন্ন বিমান বাহিনী ঘাঁটির এয়ার অধিনায়কসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

বিষয়:এয়ার অফিসার্স সম্মেলনঢাকা সেনানিবাসবাংলাদেশ বিমান বাহিনীবিমান বাহিনী সদর দপ্তর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…