চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারেদেস-রোমেরোর গোলে ইন্দোনেশিয়াকে হারাল আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
9:23 অপরাহ্ন 19, জুন 2023
ফুটবল, স্পোর্টস
A A
Advertisements

দলে ছিল না মেসি-ডি মারিয়াসহ নিয়মিত মুখের অনেকেই। তাতে অবশ্য কোনো বেগ পোহাতে হয়নি বিশ্বজয়ী আর্জেন্টিনাকে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়াকে আলবিসেলেস্তেরা হারিয়েছে ২-০ গোলে।

সোমবার জাকার্তায় ম্যাচটিতে আর্জেন্টিনার হয়ে গোল দুটি করেছেন লিয়ান্দ্রো পারেদেস ও ক্রিস্টিয়ান রোমেরো। স্বাগতিক দলটি দুই একবার ঝলক দেখালেও স্পর্শ পায়নি জালের।

ম্যাচে বল দখলে একচেটিয়া আধিপত্য ছিল আর্জেন্টিনার। শুরু থেকেই আক্রমণে ছিল লিওনেল স্কালোনির দল। সুযোগ এসেছিল বেশ কয়েকবার। তবে প্রথম গোলের দেখা মিলেছিল ৩৮ মিনিটে। ৩০ গজের বেশি দূর থেকে ডান পায়ের বুলেট গতির শটে জালে বল পাঠান পারেদেস।

প্রথমার্ধের যোগ করা সময়ে বড় সুযোগ পায় ইন্দোনেশিয়া। তবে এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত রক্ষণে গোল আদায়ে ব্যর্থ হয় স্বাগতিক দলটি। ১-০ ব্যবধানে বিরতিতে যায় দুই দল।

বিরতির পরও সুযোগ পায় ইন্দোনেশিয়া। সেবারও ব্যর্থ হয়েছেন মার্টিনেজের সেভে। ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। লো সেলসোর কর্নারে বক্সে লাফিয়ে হেডে গোল আদায় করেন রোমেরো।

পরেও আক্রমণে আধিপত্য ধরে রাখে সফরকারীরা। তবে সুযোগ মিস করায় বাড়েনি গোল ব্যবধান। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

ট্যাগ: আর্জেন্টিনাইন্দোনেশিয়াজাকার্তাপারেদেসরোমেরোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৩৫ মণের ‘মিস্টার বাংলাদেশ’, দাম হাঁকছে ৪৫ লাখ

পরবর্তী

বড় জয়ে বিশ্বকাপ বাচাই শুরু শ্রীলঙ্কার

পরবর্তী

বড় জয়ে বিশ্বকাপ বাচাই শুরু শ্রীলঙ্কার

শেখ হাসিনাকে ইউক্রেনের প্রধানমন্ত্রীর ফোন

সর্বশেষ

নির্বাচনকে কেন্দ্র করে প্রচারে জমে উঠেছে শরীয়তপুর-৩

ফেব্রুয়ারি 1, 2026

নড়াইলে অনাবাদি জমিতে শিম চাষ করে ভালো ফলন

ফেব্রুয়ারি 1, 2026

ডাচদের ১০২ রানে আটকে দিল বাংলাদেশ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বিএনপি সংস্কারের ধারক এবং সংস্কারের বাহক: ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি 1, 2026

অন্যদের চেয়ে ‘ভালো’ খেলেছেন ইয়ামাল

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version