ফুটবল

যে কারণে ক্লাব বিশ্বকাপে নিষিদ্ধ হবে আর্জেন্টিনার ১৫ হাজার সমর্থক

আর্জেন্টিনার সমর্থকদের উল্লাস ও আনন্দের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার ফুটবল সমর্থকরা স্টেডিয়ামে উল্লাস করছে, আর্জেন্টিনার পতাকা ও জার্সি পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মার্কিন যুক্তরাষ্ট্রে জুনে শুরু হয়ে জুলাইতে গিয়ে শেষ হবে এবারের ক্লাব ওয়ার্ল্ড কাপ। এ আসরের খেলায় আর্জেন্টিনার ১৫ হাজার সমর্থককে খেলা দেখার সুযোগ দিতে চায় না স্বয়ং আর্জেন্টিনা। এমন ১৫ হাজার সমর্থকের তালিকা বুয়েন্স আয়ার্সে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে জমা দিয়েছেন আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিখ।

এক মাস ধরে চলা ক্লাব বিশ্বকাপের এ আসর শুরু হবে ১৪ জুন। ১৩ জুলাই ফাইনালের মাধ্যমে আসরের পর্দা নামবে। আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্স ও রিভারপ্লেটসহ বিশ্বের আরও ৩০ ক্লাব অংশ নেবে আসরে।

বুলরিখ সাংবাদিকদের বলেছেন, ‘এ তালিকায় ১৫ হাজারের বেশি মানুষ রয়েছে যাদের স্টেডিয়ামে নিষিদ্ধ করা হবে। আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, আর্জেন্টিনার স্টেডিয়ামে অপরাধমূলক কাজ করা সহিংস কেউ এই আয়োজনে থাকতে পারবে না।’

‘ট্রিবিউনা সেগুরা’ নামে একটি প্রোগ্রামের মাধ্যমে সহিংস সমর্থকদের তালিকা তৈরি করা হয়েছে যারা আর্জেন্টিনার স্টেডিয়ামে নিষিদ্ধ। ‘ এ সরকারের শুরু থেকে ট্রিবিউনা সেগুরা ১৩২৮ ম্যাচে চার মিলিয়ন মানুষের উপর নজর রেখেছিল। আমরা গ্রেপ্তারি পরোয়ানাসহ ১১৬৬ জনকে চিহ্নিত করেছি এবং স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দিতে ৪০টির বেশি প্রশাসনিক নির্দেশ দেওয়া হয়েছে।’

ক্লাব বিশ্বকাপের আসরে ‘সি’ গ্রুপে বোকা জুনিয়র্স খেলবে বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি ও বেনফিকার বিপক্ষে। ‘ই’ গ্রুপে রিভার প্লেটের প্রতিদ্বন্দ্বী উরাওয়া রেড ডায়মন্ডস, মন্টেরি ও ইন্টার মিলান।

বিষয়:আর্জেন্টিনাইউএসএক্লাব বিশ্বকাপবায়ার্নবোকা জুনিয়র্সরিভারপ্লেট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…