রবিবার দুপুর থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায়

একজন ব্যক্তি গ্যাসের চুলার জ্বলন্ত আগুনে হাত ধরছেন, বাংলাদেশের খবরের জন্য উপযুক্ত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর বনানী এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আগামীকাল (২০ আগস্ট) দুপুর ২টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
শনিবার ১৯ আগস্ট এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য রোববার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বনানী এলাকায় সকল শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দু:খ প্রকাশ করেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







