বিনোদন

কেমন আছেন এ আর রহমান, জানালেন তার ছেলে

এ আর রহমানের ছেলে তার পরিবারের সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এ আর রহমানের ছেলে ও তার পরিবারের সদস্যরা একসঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রবিবার (১৬ মার্চ) সাত সকালে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। এদিন তড়িঘড়ি করে তাকে ভর্তি করানো হয় চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে।

রহমানের অসুস্থতার খবর পেয়ে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তবে কিছু রুটিন চেক আপ করেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে সুরকারকে।

চিকিৎসকেরা জানিয়েছেন, সম্ভবত শরীরে পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন রহমান। শনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফিরছিলেন তিনি। তখন থেকেই শারীরিক অস্বস্তির কথা জানাচ্ছিলেন। রবিবার সকালে তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মনে করা হচ্ছে, রমজানে রোজা রেখে দীর্ঘ সফরের ধকল নিতে পারেনি তার শরীর। সেই কারণেই অসুস্থ হয়ে পড়েন। অস্কারজয়ী সুরকারের পুত্র আমিন জানান, তার বাবা এখনও দুর্বল। তবে ভয়ের কোন কারণ নেই।

আমিন একটি পোস্ট দিয়ে লেখেন, ‘‘আমাদের বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ীদের সকলকে ধন্যবাদ আমাদের সংকটে প্রার্থনা করার জন্য এবং পাশে থাকার জন্য। শরীরে পানিশূন্যতার কারণে খানিক দুর্বল হয়ে পড়েন বাবা। কিছু রুটিন টেস্ট করানো হয়েছে। এখন তিনি সুস্থ আছেন। আপনাদের সকলের ভালবাসা ও আন্তরিকতায় আমরা কৃতজ্ঞ।’’

বিষয়:এ আর রহমান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…