বাংলাদেশ

পবিত্র শবে বরাত ২৫ ফেব্রুয়ারি

নামাজরত মুসল্লি সূর্যাস্তের সময় silhouette ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সূর্যাস্তের সময় মুসল্লির silhouette ছবি, পবিত্র শবে বরাতের রাতে প্রার্থনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের আকাশে ১৪৪৫ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় ২৫ ফেব্রুয়ারি রোববার দিবাগত রাতে পবিত্র শবে বরাতের তারিখ ঘোষণা করা হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।

সভায় বলা হয়েছে, বাংলাদেশের আকাশে ১৪৪৫ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। ১২ ফেব্রুয়ারি সোমবার থেকে পবিত্র শাবান মাস গণনা করা হবে। এরই পরিপ্রেক্ষিতে, ২৫ ফেব্রুয়ারি রোববার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

বিষয়:২৫ ফেব্রুয়ারিচাঁদ দেখা কমিটিপবিত্র শবে বরাতশবে বরাত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…