চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যান্ডারসনকে ‘২০১৪’ মনে করিয়ে দিলেন জাদেজা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
2:54 অপরাহ্ন 03, জুলাই 2022
ক্রিকেট, স্পোর্টস
A A
Advertisements

এজবাস্টন টেস্টে শুরুতে ব্যাট করা ভারত ১০০ রানের আগেই হারিয়ে বসে ৫ ব্যাটারকে। খাদের কিনারায় দাঁড়িয়ে সফরকারীদের টেনে তুলেছেন রিশভ পান্ট-রবীন্দ্র জাদেজা, ২২২ রানের জুটিতে। সেঞ্চুরি হাঁকিয়ে অ্যান্ডারসনের শিকার হওয়ার আগে দলকে রেখে গেছেন শক্ত অবস্থানে। সে কারণে আলাদা করে জাদেজার প্রশংসা করেছেন ইংলিশ পেসার। জাদেজা আবার সুযোগ বুঝে ২০১৪ সালের স্মৃতি মনে করিয়ে দিয়েছেন অ্যান্ডারসনকে।

ভারতের দেয়া ৪১৬ রানের বিপরীতে দ্বিতীয় দিন শেষে এখনো ৩৩২ রানে পিছিয়ে ইংলিশরা। ৮৪ রান তুলতে খোয়া গেছে তাদের গুরুত্বপূর্ণ ৫ উইকেট। এমন পরিস্থিতির আগে ইংলিশদের বেশ ভুগিয়েছেন জাদেজা। দ্বিতীয় দিন শেষে ভারতের অলরাউন্ডারের প্রশংসা করেছিলেন অ্যান্ডারসন।

‘অতীতে তিনি ৮এ ব্যাটিংয়ে নামতেন। টেল এন্ডারদের সাথে ব্যাট করতে হতো। এখন পরিপূর্ণ ব্যাটারের মতো ৭এ ব্যাট করার সুযোগ পেয়েছেন। সেটা কাজেও লাগিয়েছেন এবং আমাদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলেছেন।’

দারুণ ইনিংস খেলার পর অ্যান্ডারসনের প্রশংসার বিপরীতে ২০১৪ সালের ট্রেন্ট ব্রিজ টেস্টের স্মৃতি টেনেছেন জাদেজা। খোঁচা দিয়েছেন। বলেছেন, ব্যাটার নয় সবসময় ক্রিজে থাকার চেষ্টা করেন তিনি।

‘দেখুন, যখন রান করবেন তখন সবাই বলবে নিজেকে একজন উপযুক্ত ব্যাটার হিসেবে মনে করি। তবে সবসময় ক্রিজে থাকার চেষ্টা করেছি, ক্রিজে যে আছে তার সাথে জুটি গড়তে চেয়েছি। এটা জেনে ভালো লাগছে যে অ্যান্ডারসন ২০১৪ সালের পরে বুঝতে পেরেছেন।’

ট্রেন্ট ব্রিজ টেস্টে সেদিন প্যাভিলিয়নের ভেতর ঝগড়া করেছিলেন জাদেজা-অ্যান্ডারসন। যা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। সেই ঘটনার পর অ্যান্ডারসনের বিরুদ্ধে অভিযোগ জানায় ভারত। ফলে অ্যান্ডারসনকে শাস্তির মুখেও পড়তে হয়েছিল।

ট্যাগ: অ্যান্ডারসনজাদেজাপান্টভারত-ইংল্যান্ড টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভিলেন হওয়ার স্বপ্ন দেখেন রণবীর

পরবর্তী

রূপালী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের ত্রাণ বিতরণ

পরবর্তী

রূপালী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের ত্রাণ বিতরণ

ঈদে চ্যানেল আইয়ে তারকা বহুল শো 'ফান এন্ড গেম' ও 'ঈদ আনন্দ'

সর্বশেষ

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি 1, 2026

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026

রাজধানীতে অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তর বিষয়ে কমিশনকে অবহিত করেছে বিএনপি

ফেব্রুয়ারি 1, 2026

সহিংসতার আশঙ্কা থাকলেও শান্তিপূর্ণ পরিবেশের আশা ছাড়ছেন না পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version