আন্তর্জাতিক

প্রাচীন গির্জা বদলে হলো মসজিদ, খুললো মুসল্লিদের জন্য

প্রাচীন গির্জার পরিবর্তে নির্মিত নতুন মসজিদ, মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উচ্চাকাঙ্ক্ষী ছবি যেখানে একটি নতুন মসজিদ দেখানো হয়েছে, চারপাশে সবুজ গাছপালা এবং শহরের ভবনসমূহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

তুরস্কের ইস্তাম্বুলে কয়েকশো বছরের পুরানো একটি অর্থোডক্স গির্জাকে মসজিদে রূপান্তর করে সোমবার (৬ মে) তা মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে।

গালফ নিউজ জানিয়েছে, ২০২০ সালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ‘চোরার সেন্ট সেভিয়র’ গির্জাটিকে মসজিদে রূপান্তর করার নির্দেশ দিয়েছিলেন। সে সময় গ্রিস তার কর্মকাণ্ডের সমালোচনা করে তীব্র প্রতিবাদ জানায়। গ্রিস বলেছিল, পদক্ষেপটি “সর্বত্র ছড়িয়ে থাকা ধর্মীয় ব্যক্তিদের বিরুদ্ধে আরেকটি উস্কানি”। কিন্তু তারপরেও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন তুর্কি প্রেসিডেন্ট।

বাইজেন্টাইন সাম্রাজের এই গির্জাটিকে মসজিদে রূপান্তর করার পর নাম দেওয়া হয়েছে ‘করিয়া মসজিদ’। গির্জাটি এর আগে অটোম্যান শাসনামলে একবার মসজিদে রূপান্তরিত করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তা জাদুঘরে পরিবর্তন করা হয়। পরে আবারও সেটিকে মসজিদে রূপান্তর করে মুসল্লিদের জন্য খুলে দেয়া হল।

উদ্বোধনের সময় এরদোয়ান বলেন, এটি সবার জন্য সৌভাগ্য বয়ে আনুক। আমি চার বছর ধরে এটি খোলার জন্য অপেক্ষা করছিলাম। স্থাপত্যটি জাতিসংঘের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত। এটি তার বিস্তৃত মোজাইক এবং ফ্রেস্কোর (এক বিশেষ ধরনের চিত্রকর্ম) জন্য বিখ্যাত।

বিষয়:অর্থোডক্সগির্জাতুরস্কপ্রাচীন গির্জামসজিদ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…