চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমোরিমকে ছাঁটাই করল ম্যানচেস্টার ইউনাইটেড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
5:38 অপরাহ্ন 05, জানুয়ারি 2026
ফুটবল, স্পোর্টস
A A
Advertisements

কোচ রুবেন আমোরিমকে ছাঁটাই করেছে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ। লিডস ইউনাইটেডের সাথে ১-১ গোলে ড্রয়ের পর পর্তুগীজ কোচকে বরখাস্ত করেছে তারা। সিদ্ধান্ত এসেছে ক্লাবের প্রধান নির্বাহী ওমর বেরার্ডস এবং পরিচালক জেসন উইলকসের থেকে।

১৪ মাস দায়িত্ব পালন করা আমোরিমের স্থলাভিষিক্ত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচার। ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার বার্নলির বিপক্ষে ডাগআউটে থাকবেন। ফ্লেচারকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে মৌসুমের বাকিটুকুর দায়িত্ব দেয়া হতে পারে।

ম্যানচেস্টার ইউনাইটেড বিবৃতিতে জানিয়েছে, ‘রুবেন আমোরিমকে হেড কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। ২০২৪ সালের নভেম্বরে নিয়োগ দেয়া আমোরিম দলকে ২০২৫ সালে মে মাসে উয়েফা ইউরোপা লিগের ফাইনালে তুলেছিলেন।’

‘ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে আছে। ক্লাব নেতৃত্ব অনিচ্ছা সত্ত্বেও সিদ্ধান্ত নিয়েছে যে, পরিবর্তন আনার এটাই সঠিক সময়। এটি দলকে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ প্রাপ্তির সেরা সুযোগ করে দেবে। ক্লাব রুবেনকে তার অবদানের জন্য ধন্যবাদ জানাতে চায় এবং ভবিষ্যতের জন্য তাকে শুভ কামনা জানাচ্ছে। বুধবার বার্নলির বিপক্ষে দলের দায়িত্ব নেবেন ড্যারেন ফ্লেচার।’

বেশ কয়েকবার আমোরিমের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের ভেতরেই। দলের খারাপ সময়গুলোতে আলোচনায় আসে, বরখাস্ত হতে পারেন তিনি। ১৮ মাসের মেয়াদ অনুযায়ী ২০২৭ সালের জুন পর্যন্ত রেড ডেভিলদের সাথে তার চুক্তি ছিল।

ট্যাগ: আমোরিমইপিএলউয়েফাপর্তুগালফ্লেচারম্যানচেস্টারলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভ্যাকসিন সঙ্কটে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৫০ জন আহত

পরবর্তী

ভেনিজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন বাংলাদেশ

পরবর্তী

ভেনিজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন বাংলাদেশ

দৈনিক নতুন পর্ব দেখার জোর দাবী তুলছে দর্শক!

সর্বশেষ

ভোলায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি 2, 2026

শেখ হাসিনা রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি 2, 2026

পোস্টাল ব্যালট ছাড়াও যে কারণে ভোট গণনা দেরি হবে

ফেব্রুয়ারি 2, 2026

কৃষক প্রজা থেকে এনসিপি: কার কেমন প্রথম ইশতেহার

ফেব্রুয়ারি 2, 2026

‘জামায়াত আমিরের ভেরিফাইড আইডি হ্যাক হওয়ার পর ফেরত পাওয়া রহস্যজনক’

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version