চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আগে এমন অভিজ্ঞতা হয়নি’, আম্বানির অনুষ্ঠান শেষে বললেন অমিতাভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
12:55 অপরাহ্ন 05, মার্চ 2024
বিনোদন
A A
Advertisements

অনন্ত আম্বানি এবং তার বাগদত্তা রাধিকার প্রাক-বিবাহের উদযাপন শেষ হয়েছে দুদিন আগে। নাচে-গানে, হই-হুল্লোড়ে, আনন্দে তিন দিনের উৎসবে মেতে উঠেছিল জামনগর। যেখানে বাড়তি আকর্ষণ ছিল পুরো বলিউড।

আয়োজনের তৃতীয় দিনে সপরিবারে জামনগরে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন। যদিও অনুষ্ঠানে যোগ দিয়ে সেই রাতেই আাবার মুম্বাই ফিরে আসেন বচ্চন পরিবারের সকলে। আর বাড়ি ফিরে এসেই অনন্ত-রাধিকার বিলাসবহুল প্রাক বিবাহ অনুষ্ঠান সম্পর্কে নিজের ব্লগে লিখেছেন বিগ বি।

বিগ বি জানিয়েছেন, ‘এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি। শুধু বিয়ের পরিবেশ নয়, ভান্তারা পশুর ত্রাণ সুবিধা। শুভকামনা, কী একটি অসাধারণ অভিজ্ঞতা এবং প্রাণীদের জন্য সবচেয়ে বৈজ্ঞানিক সেটআপ। দুঃস্থ অবলা জীবদের এই খামারে নিয়ে এসে সেবা শুশ্রূষা করা হয় এবং তাদের লালন-পালন করা হয়’।

পুরো অনুষ্ঠানটি যারা পরিচালনা করেছেন, তাদের প্রশংসা করে বিগ বি লিখেছেন, ‘এটি এমন একটি অভিজ্ঞতা যা শুধুমাত্র দেখলেই বিশ্বাস করতে পারবেন। অভিজ্ঞতার আনন্দ এবং পরমানন্দ, এর থেকে বেশি আর কী বলব। আপনাদের সকলের অবশ্যই দেখা উচিত। সত্যিই গৌরবের। শ্লোকগুলির, মন্ত্রগুলির উচ্চারণ এবং হোস্টদের দ্বারা তৈরি করা সত্যিকারের ঐশ্বরিক পরিবেশ এব আশেপাশে পরিবেশ… অবিশ্বাস্য’।

বরাবরই বচ্চন পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আম্বানিরা। এর আগে আম্বানির বড় পুত্র ও কন্যা আকাশ ও ইশা আম্বানির বিয়েতে বেশ ঘটা করে যোগ দিতে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনের পরিবারকে। এবার অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিংয়েও সপরিবারে হাজির ছিলেন বচ্চন।

যদিও আগামী জুলাই মাসে বিয়ে রাধিকা আর অনন্তের। তবে প্রি ওয়েডিং জমকালো হয়েছে জামনগরে। তিন দিনের তারকাবহুল এই অনুষ্ঠানে রিয়ান্না থেকে মার্ক জুকারবার্গ, ডোনাল্ড ট্র্যাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পও উপস্থিত ছিলেন!- ইন্ডিয়ান এক্সপ্রেস

ট্যাগ: অনন্ত আম্বানিঅমিতাভ বচ্চনবিয়েমুকেশ আম্বানিরাধিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শহরজুড়ে আগুনের ফাঁদ তৈরি হলেও যথাযথ নজরদারি না থাকায় ক্ষোভ

পরবর্তী

মা হারালেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী

পরবর্তী

মা হারালেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী

পুড়ে গেছে লাখ টনের বেশি অপরিশোধিত চিনি, ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

পুড়ে গেছে লাখ টনের বেশি অপরিশোধিত চিনি, ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে দ্বন্দ্বে অলিম্পিক আয়োজক হওয়ার পথে শঙ্কায় ভারত

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা-টিউলিপের দুর্নীতির দুই মামলার রায় ২ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোটার উপস্থিতির আশা পররাষ্ট্র উপদেষ্টার

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টার আহ্বান

ফেব্রুয়ারি 1, 2026

বিসিবিতে গণমাধ্যমের উপর বিধিনিষেধকে ‘অনভিজ্ঞতা’ বললেন আমিনুল

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version