চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি কী তুমি: ভিকি জাহেদের সেরা নির্মাণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
1:42 অপরাহ্ন 29, জুলাই 2023
বিনোদন
A A
Advertisements

আইস্ক্রিনে মুক্তি পেয়েছে ভিকি জাহেদ এর ৮ পর্বের সিরিজ “আমি কী তুমি”। সিরিজটির নাম যেমন রহস্যময় তেমনি রোমাঞ্চকর। প্যারালাল ইউনিভার্সের যে গল্প তুলে ধরেছেন সিরিজে তা না দেখলে বোঝার উপায় নেই।

সিরিজের গল্প এগিয়েছে তিথি নামের মেয়েকে ঘিরে। যার নায়িকা হবার যাত্রায় পরিচয় হয় বেশকিছু মানুষের সাথে। কিন্তু সবাই কি তার আমি না তুমি? তিথির হাতে অতিথির মতন চলে আসা ক্রিস্টাল বল দিয়ে তিথি চলে যায় কোন জগতে? কি’ই বা আছে সেখানে?

সিরিজের প্রথম ২ পর্ব দেখার সময় মনে হয় গতানুগতিক কোনো প্রেম-রোমান্সের গল্প। তবে, যেভাবে গল্পের টার্ন নিয়ে রহস্যের বেড়াজালে আবদ্ধ হয় তা অবিশ্বাস্য। এর আগে, প্যারালাল দুনিয়ার গল্প নিয়ে ওটিটিতে একটি কাজ হয়েছে কিন্তু সেখানে সবকিছু আবছায়া ভাবে তুলে ধরা হয়েছে। কিন্তু ভিকি জাহেদ তার সুনিপুণ নির্মাণে পুরো আবহ তৈরি করেছেন।

মেহজাবীন চৌধুরী কি দুর্দান্ত মাপের অভিনেত্রী তা সিরিজ না দেখলে বোঝা যাবে না। তার অভিনয়ের যে মোহনীয় ক্ষমতা তা মুগ্ধ করবেই। নিজেকে দিন কে দিন যেন ছাড়িয়ে যাচ্ছেন। একই মানুষ যে ভিন্ন ভিন্ন চরিত্রে নিজের সেরাটা দেন তা সিরিজটা দেখলে বোঝা যাবে। রাহাত চরিত্রে জুনায়েদ বোগদাদি ও বিশেষ এক চরিত্রে শ্যামল মাওলা দারুণ অভিনয় করলেন। শ্যামল মাওলার চরিত্রটা বিশেষ বিধায় বেশকিছু বলা গেল না তবে যারা দেখবেন অবাক হবেন। ফজলুর রহমান বাবু, তারিক আনাম খান, ওয়াহিদা মল্লিক জলি এবং স্পেশাল এপিয়ারেন্স এ সাদিয়া ইসলাম মৌ মুগ্ধতা ছড়িয়েছেন।

সিরিজের সবচেয়ে ভালো ছিল সিনেমাটোগ্রাফি। এমন সুন্দর গল্পে সিনেমাটোগ্রাফি হওয়া উচিত মজবুত ও নমনীয়। দুই ইউনিভার্সের যে আবহ ক্রিয়েট করেছে চিত্রগ্রাহক বিদ্রোহী দীপন তা কাজে পরিলক্ষিত। এডিটিং দুর্দান্ত হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক সমান তালে গতি বাড়িয়েছে।

সিরিজ নিয়ে নেতিবাচক দিক নেই বললেই চলে। ডাবিং এর যে হালকা সমস্যা তা দৃষ্টিকোণ থেকে গোচর করাই যায়। তবে, এত বড় দৈর্ঘ্যর এই সিরিজটা কেউ দেখতে বসলে না দেখে উঠতে পারবেন না এটা বিশ্বাস করি। এমন দারুণসব সিরিজ ও কাজের ধারা অব্যাহত থাকুক।

লেখক: জনি মিয়া
ট্যাগ: আই স্ক্রিনআমি কী তুমিওয়াহিদা মল্লিক জলিজোনায়েদ বোগদাদীতারিক আনাম খানফজলুর রহমান বাবুভিকি জাহেদলিড বিনোদনশ্যামল মাওলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে ভাসমান অবস্থায় অজ্ঞাত যু‌ব‌কের মর‌দেহ উদ্ধার

পরবর্তী

চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পরবর্তী

চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘অর্থের জন্যই রোনালদো আল নাসেরে’

সর্বশেষ

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টাইন

ফেব্রুয়ারি 2, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা বড় ফ্যাক্টর হলেও অপ্রতিরোধ্য নয়

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

শ্রমিক ইশতেহার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচন ও রমজানের আগে এই কর্মবিরতি অর্থনীতির জন্য বড় ক্ষতি

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনী স/হিং/সতা বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়াবে ইসি

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version