পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বায়ুদূষণ নিয়ন্ত্রণ করতে হবে।
আজ (২৮ মে) বুধবার রাজধানীর খিলগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্বব্যাংকের সহায়তায় আয়োজিত ‘ক্লিন এয়ার মুরাল পেইন্টিং ইন ঢাকা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি দূষণ রোধে তরুণদের আরও দায়িত্ব নেওয়ার আহ্বান জানান এবং জলবায়ু পরিবর্তন ও বায়ুদূষণের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন থাকার গুরুত্ব আরোপ করেন।
বায়ুদূষণ নিয়ন্ত্রণের নীতিমালার কার্যকারিতা যাচাইয়ের আহ্বান জানিয়ে বাংলাদেশের বায়ুর মান উন্নয়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর মার্টিন এস. গেইল।
এর আগে শিক্ষার্থীদের নীল আকাশ, সবুজায়ন, স্বচ্ছ বাতাস ও জলবায়ু ন্যায়ের বার্তা তুলে ধরে দেয়ালচিত্র প্রদর্শন করেন অতিথিরা।









