রোজা ও গরমে এয়ারকন্ডিশনার ব্যবহারে কঠোর নির্দেশনা

সংগৃহীত
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, রোজা ও গরমে ২৫ ডিগ্রির ওপরে রাখতে হবে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র।
সোমবার ১৭ ফেব্রুয়ারি ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আসন্ন রোজা ও গরমে সকল সরকারি অফিস, সচিবালয়, বাসাসহ সব জায়গায় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ২৫ ডিগ্রির ওপরে রাখতে হবে। যে এটা মানবে না, তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।
তিনি বলেছেন, বিষয়টি পর্যবেক্ষণে বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট টিম কাজ করবে। কোথাও নির্দেশনার ব্যত্যয় ঘটলে সে এলাকায় লোডশেডিং করা হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







