অর্থনীতি

সাড়ে ৫ মাস পর হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

বাংলাদেশের হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির জন্য প্রস্তুত করা হয়েছে, যা দেশের বাজারে সরবরাহ বাড়াবে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দীর্ঘ সাড়ে ৫ মাস বন্ধের পর আবারও ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আরবিএস এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এক ট্রাক পেঁয়াজ আমদানি করেছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি ট্রাকে ৩০ মেট্রিকটন পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে বলে জানিয়েছেন আমদানি কারক প্রতিষ্ঠানের স্বত্তাধিকারি।

সাড়ে ৫ মাস বন্ধের পর ভারত সরকার ৪০ শতাংশ শুল্কে গত ৫ মে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়। ৪০ শতাংশ শুল্কে পেঁয়াজ আমদানি করলে বাংলা দেশের মানুষ লোকসানে পড়বে এমনটাই মন্তব্য ওই আমদানিকারক প্রতিষ্ঠানের।

বিষয়:পেঁয়াজপেঁয়াজ আমদানি
প্রতিবেদক

শাহ আলম শাহী

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…