বিনোদন

বানভাসি মানুষের পাশে চিত্রনায়ক ইমন

চ্যানেল আই অনলাইন: বানভাসি মানুষের জন্য ইমন সহায়তা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে ইমন বানভাসি মানুষের জন্য সহায়তা প্রদান করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে এগিয়ে আসছেন দেশের শোবিজ ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষজন। বিনা পারিশ্রমিকে কনসার্টে অংশ নিচ্ছে দেশের শীর্ষ ব্যান্ডগুলোও। উদ্দেশ্য বন্যার্তদের সহায়তায় পাশে দাঁড়ানো।

দেশের দুর্যোগময় বন্যা পরিস্থিতিতে এবার এগিয়ে এলেন চিত্রনায়ক ইমন। তবে তার জন্য একটি ঘটনা অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেন এই নায়ক।

অথেনটিক কসমেটিকস ব্রান্ড রিমার্ক হারল্যানের নির্বাহী পরিচালক চিত্রনায়ক ইমন এফডিসিতে শিল্পী সমিতির অফিসে হাজির হয়ে কোম্পানির পক্ষে একটি ক্যাশ চেক হস্তান্তর করেন। তবে চেকের টাকার পরিমাণ বলতে চাননি ইমন।

অর্থ সহায়তার বিষয়টি নিয়ে ইমন বলেন, চলমান পরিস্থিতির কারণে দেশের অসংখ্য মানুষ বিপদগ্রস্ত। যখন দেখলাম ছোট্ট ছোট্ট বাচ্চারা টিএসসিতে নিজেদের মাটির ব্যাংকে জমানো টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দিচ্ছেন, তখন একজন শিল্পী হিসেবে তাদের কষ্ট দেখে আর চুপ করে বসে থাকতে পারিনি। তাই আমার শিল্পী সমিতির পক্ষ থেকে তাদের সহযোগিতা করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি।

তিনি বলেন, আমি যেহেতু রিমার্ক হারল্যানের সঙ্গে যুক্ত আছি, তাদের মাধ্যমে শিল্পী সমিতিতে আমরা একটি নগদ চেক উপহার দিয়েছি। রিমার্ক হারল্যান শুরু থেকে চেষ্টা করে যাচ্ছেন মানুষের কল্যাণে কাজ করতে। আগামীতে আমাদের বিভিন্ন পরিকল্পনা আছে বানভাসি মানুষের জন্য।

বিষয়:ইমনএফডিসিচিত্রনায়কবন্যাবন্যার্তসংস্কৃতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…