মেয়ের বিয়ের তারিখ জানালেন আমির

Amir and his daughter celebrating her wedding, capturing a joyful moment at the event. Channel i News – চ্যানেল আই নিউজ
গেল বছরের ১৮ নভেম্বর দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে পারিবারিকভাবে বাগদান সারেন বলিউড সুপারস্টার আমির খানের মেয়ে ইরা খান। কথা ছিল, গেল ৩ অক্টোবর সাত পাকে বাঁধা পড়বেন আমির কন্যা। তবে পিছিয়ে যায় বিয়ের তারিখ।
শেষমেশ মেয়ের বিয়ের তারিখের কথা নিজেই জানালেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত তারকা আমির খান। জানালেন, ২০২৪ সালের ৩ জানুয়ারি বিয়ে ইরা খানের। ইতোমধ্যেই মেয়ের বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন আমির।
মেয়ের বিয়ে প্রসঙ্গে এক সাক্ষাতকারে আমির জানান, ‘ইরার জন্য নূপুর একেবারে যোগ্য সঙ্গী।’ আমিরের কথায়, এই কথাটা হয়তো সিনেমার সংলাপের মতো শোনাবে। তাও বলছি নূপুর আমাদের ছেলেই। ইরা যে সময় অবসাদের সঙ্গে লড়াই করছিল, সেই সময় প্রতিটা মুহূর্তে মেয়েকে সঙ্গ দিয়েছে। আর ওরা একে অপরের সঙ্গে খুশি, সেটাই যথেষ্ট।
এছাড়াও আমির জানান নূপুরের মায়ের কথা। তার প্রসঙ্গে আমির বলেন, “উনি খুব ভাল মানুষ। উনি আমাদের পরিবারের একজন হয়ে উঠেছেন। আমি যেমন খুশি, তেমনই জানি ওই দিন আমাকে সামলানো যাবে না। আমি সেদিন খুব কাঁদব। কারণ আমি আমার আবেগ চেপে রাখতে পারি না।’’
এই মুহূর্তে সিনেমা থেকে কিছুটা সময় বিরতি নিয়েছেন অভিনেতা। ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর নাকি সিনেমার প্রতি ভালবাসা শেষ হতে শুরু করে। তবে পারিবার ছেলে-মেয়েদের সঙ্গে সময় কাটিয়ে এখন অনেকটা ভাল আছেন জানান আমির খান।
সূত্র: বলিউড লাইফ






