জনপদ

দিনাজপুরে ময়লার ভাগাড় থেকে নারীর লাশ উদ্ধার

দিনাজপুরে ময়লার ভাগাড় থেকে নারীর লাশ উদ্ধার

দিনাজপুর পৌরসভার ময়লার ভাগাড়ের স্তূপ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার ৭ আগস্ট বিকাল সাড়ে ৩ টায় শহরের মাতা সাগর মোড়ে অবস্থিত পৌরসভার ময়লার ভাগার থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে দুপুরে এক পরিছন্নকর্মী সেখানে হাত দেখতে পেয়ে পৌরসভার মেয়রকে খরর দেন। পরে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম পুলিশকে বিষয়টি জানায়।

পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী রবিন জানান, সকাল থেকে শহরের বিভিন্ন স্থান থেকে গাড়িতে করে ময়লা সেখানে আনা হয়। দুপুরের দিকে ময়লার স্তূপে একজনের হাত দেখা যায়। পরে ময়লা সরানো হলে লাশটি দেখতে পেয়ে পৌরসভার মেয়রকে জানাই। কোনও এক গাড়িতে করে এই লাশ ময়লার সাথে চলে এসেছে বলে ধারণা করছের তারা।

দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম জানান, আমরা জানার পর দ্রুত ময়লার ভাগাড় থেকে ওই নারীর (৫০) লাশটি উদ্ধার করি। লাশের ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এর অপেক্ষায় আছি। রিপোর্ট হাতে পেলে নারীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিষয়:দিনাজপুর
প্রতিবেদক

শাহ আলম শাহী

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…