চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাহিমের কণ্ঠে জীবনের ‘আদুরে দিন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৯ অপরাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A

প্রতি বছরের মতো আসন্ন ভালোবাসা দিবসেও নতুন গান নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী ফাহিম ইসলাম। তার এবারের গানের শিরোনাম ‘আদুরে দিন’। এটির কথা লিখেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকবি রবিউল ইসলাম জীবন।

গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন মিনহাজ জুয়েল। মিক্স-মাস্টারিং করেছেন আদিব কবির।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন মনোরম লোকেশন ও ইনডোরে শুটিং করে গানটির ভিডিওচিত্র নির্মাণ করা হয়েছে। এতে মডেল হয়েছেন নয়ন সানি ও ফারিয়া। ডেডলাইন স্টুডিওস লিমিটেডের ব্যানারে ভিডিওচিত্রটি নির্মাণ করেছেন সৈকত রেজা।

গান-ভিডিওটি নিয়ে ফাহিম ইসলাম বলেন, ‘ভালোবাসার মানুষটির জন্য সবাই নিজেদের সব আনন্দ-খুশি সাজিয়ে রাখেন। একের উপস্থিতি, স্পর্শ অন্যকে সুখী করে তোলে। দুজনের ভালোবাসার এমন মিষ্টি অনুভূতি নিয়েই গানটির গল্প। দর্শক-শ্রোতারা পছন্দ করলেই আমাদের চেষ্টা সার্থক হবে।’

গানটির মুখ— ‘তোর সাথে যাবো বলে, আজ দেখা পাবো বলে, যতো ইচ্ছে খুশি সাজিয়েছি/তুই এসে ছুঁয়ে দিলে, সব ব্যথা ধুঁয়ে দিলে, দূরে ভেসে যেতে রাজি আছি/ তুই আমার বৃষ্টি রোদে, আদুরে এক দিন/ কাছে এলে ভালো থাকে, এই মন গহীন’। ১৪ ফেব্রুয়ারি ইউটিউবে ডেডলাইন মিউজিক চ্যানেলে ‘আদুরে দিন’ উন্মুক্ত করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আদুরে দিনগানজীবনফাহিমসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্চ ১৫, ২০২৬

ক্রেডিট কার্ডে ঋণসীমা বাড়ল, নতুন গাইডলাইন জারি

মার্চ ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন?

মার্চ ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিজিএফআই প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

মার্চ ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নিরাপদ ঈদ যাত্রা! প্রস্তুতি নিয়েছেন তো?

মার্চ ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT