চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেন্ডিংয়ের এক নম্বরে বুবলী-জীবন-কোনালদের ‘ময়না’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫০ পূর্বাহ্ন ০৫, আগস্ট ২০২৫
বিনোদন
A A

বাংলা গানের দুনিয়ায় নতুন চমক হয়ে হাজির হয়েছে ‘ময়না’। গানচিল মিউজিকের নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান হিসেবে এটি প্রকাশিত হয় গত ২৯ জুলাই গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে। প্রকাশের পর থেকেই গানটি দারুণ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। মুক্তির মাত্র ছয় দিনের মাথায় গানটি ইউটিউবের ট্রেন্ডিং তালিকার এক নম্বরে উঠে এসেছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গানটির গীতিকার ও গানচিল মিউজিকের কর্ণধার আসিফ ইকবাল। তিনি বলেন, ‘গান ভালো হলে দর্শকরা সেটি লুফে নেন-তার প্রমাণ আমরা বারবার পেয়েছি। আমাদের ময়না এখন ইউটিউব ট্রেন্ডিংয়ে নাম্বার ওয়ানে এসেছে।’

আসিফ ইকবাল আরও জানান, রিমেক গানের ভিড়ে গানচিল ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে মাঠে নেমেছে। বাংলাদেশি অরিজিনাল গানকে সমৃদ্ধ করতেই আমরা এই প্রজেক্ট হাতে নিয়েছি। সামনে বাংলা অরিজিনালস-এ আরও ভালো ভালো গান আসবে। ময়না-র সাফল্য আমাদের উৎসাহিত করেছে। টিম ও শ্রোতাদের প্রতি কৃতজ্ঞ।

গানের ভিডিওতে প্রথমবারের মতো সিনেমার বাইরে পারফর্ম করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। জমকালো সেট, বড় বাজেট ও ফিল্মি স্টাইলে নির্মিত এই ভিডিওতে তার সঙ্গে নেচেছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন।

গানটি গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী কোনাল, তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন নিলয় ডি রকস্টার। সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন, কথা লিখেছেন আসিফ ইকবাল।

সিনেমার প্রিয়তমা, রাজকুমার ও মেঘের নৌকা-র মতো জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন কোনাল। ময়না নিয়ে তিনি বলেন, ‘ইউটিউব ট্রেন্ডিংয়ে নাম্বার ওয়ানে ওঠা দারুণ আনন্দের। আসিফ ভাই সাধারণত রোমান্টিক গান লেখেন, কিন্তু ময়না একেবারে ভিন্ন ধাঁচের নাচের গান। গাওয়ার সময়ই বুঝেছিলাম-এটি দর্শকদের নাড়া দেবে। সেই ভালোবাসা আমরা পাচ্ছি। সবাইকে ধন্যবাদ।’

Reneta

ভিডিওটির চিত্রনাট্য ও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। নৃত্য পরিচালনা করেছেন খালেদ মাহমুদ। অংশু বলেন, এই গানে কোনো কিছুতেই কমতি রাখিনি। সিনেমার গান না হলেও সিনেমার আয়োজনে বানানো হয়েছে। দর্শক-শ্রোতাদের দারুণ সাড়া পেয়েছি-এটা পুরো টিমের অক্লান্ত পরিশ্রমের ফল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোনালগানজীবনবুবলীময়নালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রকাশ্যে আসতেই সাড়া ফেললো ‘চক্র ২’-এর ট্রেলার

মার্চ ১৯, ২০২৬

দ্য ইকোনমিস্ট’র ২৭ শতাংশ শেয়ার কিনলেন কানাডীয় শিল্পপতি স্টিফেন স্মিথ

মার্চ ১৯, ২০২৬

শনিবার পবিত্র ঈদুল ফিতর

মার্চ ১৯, ২০২৬

চাঁদ দেখা কমিটির সভা শুরু

মার্চ ১৯, ২০২৬

আমেরিকাকে বয়কট করবে ইরান, বিশ্বকাপ নয়

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT