চাঁদপুর

চাঁদপুরে গ্যাস সংযোগ বিস্ফোরণে ৬ জন দগ্ধ

চাঁদপুরে গ্যাস সংযোগ বিস্ফোরণে দগ্ধ ৬ জনের চিকিৎসা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে গ্যাস সংযোগ বিস্ফোরণের ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চাঁদপুরে গ্যাস সংযোগ বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়েছে ছয় জন। রোববার (৯ মার্চ) ভোর রাতে শহরের কোরালিয়া রোড রুস্তম বেপারী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ ছয়জনের মধ্যে আব্দুর রহমান, শানু বেগম, খাদিজা আক্তার ও মঈন নামে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ইমাম হোসেন ও দিবা আক্তার নামে আহত আরও দু’জন।

গ্যাস লাইন লিকেজ থেকে এমন বিস্ফোরণ ধারণ করছে স্থানীয়রা।

বিষয়:দগ্ধ
প্রতিবেদক

মোরশেদ আলম

চাঁদপুর প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…