চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

মোরশেদ আলমমোরশেদ আলম
৩:৫২ অপরাহ্ন ২৫, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A

চাঁদপুরের কচুয়া উপজেলার হোসেনপুর এলাকায় সিলিন্ডার গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাতে সেহেরি খাওয়ার প্রস্ততি নেওয়ার সময় রান্নাঘরে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।
‎দগ্ধরা হলেন- খাদিজা আক্তার (৩০), মাহমুদুল হাসান (৩৬) ও শিউলি আক্তার (৪০)।

‎পরিবারের সদস্যরা জানান, ভোরে সেহেরি খাওয়ার জন্য রান্নাঘরে গিয়ে চুলা জ্বালানোর সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকায় পাঠানো হয়। সকাল সাড়ে ৮টার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ভর্তি দেন।

‎ঘটনার বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে গ্যাস লাইনের লিকেজ থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: চাঁদপুরের কচুয়া উপজেলাজাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটদগ্ধবিস্ফোরণসিলিন্ডার গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁদপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

বইমেলায় বহু স্তরের নিরাপত্তা, ৩০০ সিসি ক্যামেরায় নজরদারি

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

স্টোরিলাইন যা আছে মানুষ ‘প্রিন্স’ হুমড়ি খেয়ে দেখবে: জ্যোতির্ময়ী

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

অস্ট্রেলিয়ার ক্লাবের সাথে ঝালিয়ে নিলো বাংলাদেশ

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

ভারত-পাকিস্তান সেমিফাইনাল হচ্ছে না

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT