চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনাবাহিনীর অভিযান: অস্ত্র ও মাদকসহ ৬ জন আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
2:19 অপরাহ্ন 26, জানুয়ারি 2026
- সেমি লিড, অপরাধ
A A
ছবি:বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ ও নগদ অর্থসহ ৬ জন আটক।

ছবি:বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ ও নগদ অর্থসহ ৬ জন আটক।

Advertisements

রাজধানীর সায়েদাবাদ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ ও নগদ অর্থসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে সায়েদাবাদ বাস টার্মিনাল ও রেললাইন সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।

অভিযানে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ‘অটো’ সজল ও তার সহযোগী রাজু, ফারুক, জাহিদ, সজীব ও জনির বাসায় তল্লাশি চালানো হয়। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত সজল কোনোমতে পালিয়ে যেতে সক্ষম হলেও তার সহযোগী ও পরিবারের সদস্যসহ মোট ৬ জনকে আটক করা হয়। অটো সজলকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

অভিযান চলাকালীন অটো সজলের বাসার ছাদ ও বিভিন্ন স্থান থেকে ২টি ৭.৬৫ মিমি বিদেশি অটোমেটিক পিস্তল, ৮ রাউন্ড তাজা গোলাবারুদ, ৫ হাজার ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭০ পুরিয়া হেরোইন, ১৩টি দেশীয় ধারালো অস্ত্র, নগদ ৮ লাখ ২৬ হাজার ৪৩০ টাকা, ৩টি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম, ২০টি মোবাইল ফোন, ২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, অটোসজল এর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে রাজধানীর সায়দাবাদ, যাত্রাবাড়ী এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করার পাশাপাশি এলাকায় অস্ত্র ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ মাদক সরবরাহ ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার করে আসছিল।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অভিযানটি সম্পূর্ণ পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে পরিচালিত হয় এবং এতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আটককৃত ব্যক্তিবর্গ ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সেনাবাহিনী আরও জানায়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ভবিষ্যতেও এ ধরনের সময়োপযোগী ও কার্যকর অভিযান অব্যাহত রাখবে।

ট্যাগ: ৬ জন আটকসেনাবাহিনীর অভিযান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হামজাদের কোচকে বরখাস্ত করল লেস্টার

পরবর্তী

টরেন্টোতে প্রচন্ড তুষার ঝড়ে জনজীবন বিপর্যস্ত 

পরবর্তী
ছবি: কানাডার প্রতিনিধি

টরেন্টোতে প্রচন্ড তুষার ঝড়ে জনজীবন বিপর্যস্ত 

কোনো চাপের কাছেই মাথা নত করবো না, বললেন বিজয়

সর্বশেষ

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি 2, 2026

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি 2, 2026

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version