চট্টগ্রাম

চট্টগ্রাম স্টেডিয়ামে ‘জুলাইযোদ্ধাদের’ ওপর হামলার ঘটনায় ৬ জন আটক

চট্টগ্রাম স্টেডিয়ামে হামলার ঘটনায় আটক ৬ জন, পুলিশ ও জনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চট্টগ্রাম স্টেডিয়ামে বাংলাদেশের খেলা চলাকালিন সময়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘জুলাইযোদ্ধাদের’ মারধরের অভিযোগ উঠেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন ছয়জনকে আটক করেছে।

বৃহস্পতিবার ৩০ অক্টোবর, নগরের পাহাড়তলীর সাগরিকায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি–টুয়েন্টি ম্যাচে মারধরের ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত করতে পেরেছে পুলিশ। তারা হলেন- মো. মেহেদী (২৭), সোলাইমান স্বপন (২৮) ও নুরুল হুদা (২৫)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মারধরের শিকার কয়েকজন নিজেদের জুলাইযোদ্ধা দাবি করে বলেন, ওয়েস্ট ইন্ডিজ যখন ব্যাট করছিল তখন স্টেডিয়ামে কয়েকজন সাকিব আল হাসানের প্লাকার্ড প্রদর্শন করে।

এ সময় তারা বাধা দিলে তারা আর প্রদর্শন করবেন না বলে জানান। পরে আবারো প্লাকার্ড প্রদর্শন করতে বাধা দিতে যান জুলাইযোদ্ধারা। এ সময় জয় বাংলা স্লোগান দিয়ে তাদের ওপর হামলা করে অভিযুক্তরা।

এ বিষয়ে পাহাড়তলী থানার ডিউটি অফিসার এএসআই বেল্লাল হোসেন বলেন, স্টেডিয়ামে হাতাহাতির ঘটনায় ৬ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। ভুক্তভোগীরা অভিযোগ কিংবা এজাহার দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

বিষয়:জয় বাংলাজুলাইযোদ্ধামারধরস্লোগান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…