চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের বাজারে ৫ কোটির বেশি জাল ভারতীয় রুপি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
4:33 অপরাহ্ন 05, আগস্ট 2023
- সেমি লিড, অপরাধ
A A
Advertisements

২০০৭ সাল থেকেই জালরুপি তৈরি করতেন সাজ্জাদ হোসেন রবিন। মাঝে কিছুদিন বন্ধ রেখে ২০২০ সালে আবার শুরু করেন জালরুপি তৈরি। এসব রুপি দিয়েই ভারতে পণ্য চোরাচালান করতেন। আর জালটাকা তৈরি করে মাদক চোরাচালানসহ স্থানীয়ভাবে বাজারজাত করতেন।

সাজ্জাদসহ এ জালটাকা তৈরি ও বাজারজাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার বাকি দুইজন হলেন মাহি ও সাদমান হোসেন হৃদয়।

শুক্রবার (৪ আগস্ট) লালবাগ থানার আরেনডি রোডস্থ শ্মশানঘাট কালিমন্দির এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে এক লাখ জালরুপি, ১০ লাখ ২০ হাজার জালটাকা এবং এগুলো তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। চক্রটি এখন পর্যন্ত পাঁচ কোটির বেশি ভারতীয় জালরুপি বাজারজাত করেছে।

শনিবার (৫ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জাফর হোসেন।

তিনি বলেন, শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যায় লালবাগ শ্মশানঘাট কালিমন্দিরের সামনে থেকে মাহিকে বাংলাদেশি এক হাজার টাকার ৫০টি জালনোটসহ গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য মতে, তার মামা সাজ্জাদ হোসেন রবিন ও সাদমান হোসেন হৃদয়কে কেরানীগঞ্জের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

চক্রের মূলহোতা সাজ্জাদ হোসেন রবিন একজন গ্রাফিক্স ডিজাইনার। ২০০৭ সালে শহীদ নামের তার একজনের সঙ্গে তার পরিচয় হয়। তিনি এই ধরনের জালটাকা তৈরির সঙ্গে জড়িত ছিলেন। সেই সূত্রে জালটাকা তৈরি শুরু করেন সাজ্জাদ।

শহীদ মারা যাওয়ার পরে জালটাকা তৈরি বন্ধ করে দেয় সাজ্জাদ। এরপর তিনি ব্যবসা-বাণিজ্য শুরু করেন। করোনাকালে তার ব্যবসায় ধস নামে। কর্মীদের বেতন দিতে পারছিলেন না বলে কর্মীরা তার বাড়িতে এসে ভিড় করে।

তখন কি করবে তা চিন্তা করেই জালটাকা বেচাকেনার সঙ্গে জড়িত হুমায়ুন কবির সিকদার ও শফিউল্লাহ্ সিকদারের সঙ্গে যোগাযোগ করেন। তারা জালটাকা তৈরির জন্য কাজ করে দিতে বলে।

২০২০ সাল থেকে সাজ্জাদ আবারও জালটাকা বিশেষ করে জালরুপি ছাপানো শুরু করেন। এখন পর্যন্ত এই চক্রের মাধ্যমে পাঁচ কোটির বেশি জালরুপি বাজারজাত হয়েছে।

ডিসি বলেন, এই রুপি মূলত সীমান্ত এলাকা দিয়ে চোরাচালান কাজে ব্যবহার করা হতো। শাড়ি, মাদক বা বিভিন্ন সামগ্রীর মূল্য তারা জালরুপি দিয়ে পরিশোধ করে।

জালটাকা তৈরির বিষয়ে ডিসি বলেন, পলাতক আসামি হুমায়ুন কবির সাজ্জাদকে কিছু জালটাকা তৈরির কথা বলেন। এই জালটাকা দিয়ে টেকনাফ থেকে ইয়াবা নিয়ে আসবে। সর্বশেষ এই জালটাকা তারা ছাপানো শুরু করেছিলেন। এছাড়া, এসব জালটাকা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে দিতেন তারা।

ট্যাগ: চক্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রবীন্দ্র প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

পরবর্তী

ভাইয়ের জন্মদিনে সালমানের ‘বার্বি’ ট্রেন্ড!

পরবর্তী

ভাইয়ের জন্মদিনে সালমানের ‘বার্বি’ ট্রেন্ড!

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩০৯

সর্বশেষ

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টাইন

ফেব্রুয়ারি 2, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা বড় ফ্যাক্টর হলেও অপ্রতিরোধ্য নয়

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

শ্রমিক ইশতেহার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচন ও রমজানের আগে এই কর্মবিরতি অর্থনীতির জন্য বড় ক্ষতি

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনী স/হিং/সতা বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়াবে ইসি

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version